Home Bibles জখরিয় 9:3 · বাংলা বাইবেল
জখরিয় 9:3 · বাংলা বাইবেল

সোর আপনার জন্য দৃঢ় দুর্গ নির্ম্মাণ করিয়াছে, এবং ধূলার ন্যায় রৌপ্য ও পথের কদ্দমের ন্যায় উত্তম স্বর্ণ সঞ্চয় করিয়াছে।

Cross references

যিহোশূয় 19:29

পরে সে সীমা ঘুরিয়া রামায় ও প্রাচীর-বেষ্টিত সোর নগরে গেল, পরে সে সীমা ঘুরিয়া হোষাতে গেল, এবং অক্‌ষীব প্রদেশস্থ সমুদ্রতীর,

২ শমূয়েল 24:7

পরে সোরদুর্গে এবং হিব্বীয়দের ও কনানীয়দের সমস্ত নগরে গমন করিলেন, আর শেষে যিহূদার দক্ষিণাঞ্চলে বের-শেবাতে উপস্থিত হইলেন।

১ রাজাবলি 10:27

রাজা যিরূশালেমে রৌপ্যকে প্রস্তুরের ন্যায়, ও এরসকাষ্ঠকে নিম্নভূমিস্থ সুকমোর গাছের ন্যায় প্রচুর করিলেন।

ইয়োব 3:15

বা অধিপতিদের সহিত থাকিতাম, যাঁহাদের স্বর্ণ ছিল, যাঁহারা রৌপ্য স্ব স্ব গৃহ পরিপূর্ণ করিতেন;

ইয়োব 22:24

ধূলার মধ্যেই কাঞ্চন রাখ, স্রোতোমার্গস্থ প্রস্তরসমূহের মধ্যে ওফীরের সুবর্ণ রাখ;

ইয়োব 27:16

সে যদিও ধূলির ন্যায় রৌপ্য সঞ্চয় করে, যদিও কর্দ্দমের ন্যায় পরিচ্ছদ প্রস্তুত করে,

যিশাইয় 23:8

মুকুটবিতরণকারিণী সোর, যাহার বণিকেরা অধ্যক্ষ, মহাজনেরা পৃথিবীর গৌরবান্বিত, ইহার বিরুদ্ধে এই মন্ত্রণা কে করিয়াছে?

ইজেকিয়েল 27:27

তোমার ধন, তোমার পণ্যদ্রব্যসমূহ, তোমার বিনিমেয় দ্রব্য সকল, তোমার নাবিকগণ, তোমার কর্ণধারেরা, তোমার ছিদ্র-প্রতীকারকগণ ও দ্রব্য বিনিময়কারীরা, এবং তোমার মধ্যবর্ত্তী সমস্ত যোদ্ধা তোমার মধ্যস্থিত জনসমাজের সঙ্গে তোমার পতনের দিনে সমুদ্রগণের মধ্যস্থলে পতিত হইবে।

ইজেকিয়েল 27:33

যখন সমুদ্র সকল হইতে তোমার পণ্য দ্রব্য নানা স্থানে যাইত, তখন তুমি বহুসংখ্য জাতিকে তৃপ্ত করিতে; তোমার ধনের ও বিনিমেয় দ্রব্যের বাহুল্যে তুমি পৃথিবীর রাজগণকে ধনী করিতে।

ইজেকিয়েল 28:1

আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,

ইজেকিয়েল 28:4

তোমার জ্ঞানে ও তোমার বুদ্ধিতে তুমি আপনার জন্য ঐশ্বর্য্য উপার্জ্জন করিয়াছ, আপন কোষে স্বর্ণ ও রৌপ্য সঞ্চয় করিয়াছ;

আমোস 1:9

সদাপ্রভু এই কথা কহেন, সোরের তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা তাহারা সমস্ত লোককে ইদোমের হস্তে সমর্পণ করিয়াছিল, ভ্রাতৃ-নিয়ম স্মরণ করিল না;

Interlinear

Choose Theme