পরে সোরদুর্গে এবং হিব্বীয়দের ও কনানীয়দের সমস্ত নগরে গমন করিলেন, আর শেষে যিহূদার দক্ষিণাঞ্চলে বের-শেবাতে উপস্থিত হইলেন।
Cross references
ঐ সময়ে অবীমেলক এবং তাঁহার সেনাপতি ফীখোল অব্রাহামকে কহিলেন, আপনি যে কিছু করেন, সে সকলেতেই ঈশ্বর আপনার সহবর্ত্তী।
এজন্য তিনি সেই স্থানের নাম বের্-শেবা [দিব্যের কূপ] রাখিলেন, কেননা সেই স্থানে তাঁহারা উভয়ে দিব্য করিলেন।
আর যর্দ্দনের পারস্থ সমুদয় রাজা, পর্ব্বতময় প্রদেশ ও নিম্নভূমিনিবাসী এবং লিবানোনের সম্মুখস্থ মহাসমুদ্রের সমস্ত তীরনিবাসী হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয় রাজগণ এই কথা শুনিতে পাইয়া,
তখন ইস্রায়েল লোকেরা সেই হিব্বীয়দিগকে কহিল, কি জানি, তোমরা আমাদেরই মধ্যে বাস করিতেছ, তাহা হইলে আমরা তোমাদের সহিত কি প্রকারে নিয়ম স্থিত করিতে পারি?
পূর্ব্ব ও পশ্চিম দেশীয় কনানীয়দের, এবং পর্ব্বতময় প্রদেশস্থ ইমোরীয়, হিত্তীয়, পরিষীয় ও যিবূষীয়দের, এবং হার্মোণের অধঃস্থিত মিস্পাদেশীয় হিব্বীয়দের নিকটে দূত প্রেরণ করিলেন।
এবং এব্রোণে, রহোবে, হম্মোনে ও কান্নাতে, এবং মহাসীদোন পর্য্যন্ত গেল।
পরে সে সীমা ঘুরিয়া রামায় ও প্রাচীর-বেষ্টিত সোর নগরে গেল, পরে সে সীমা ঘুরিয়া হোষাতে গেল, এবং অক্ষীব প্রদেশস্থ সমুদ্রতীর,
পলেষ্টীয়দের পাঁচ ভূপাল, এবং বাল্-হর্ম্মোণ পর্ব্বত অবধি হমাতে প্রবেশের পথ পর্য্যন্ত লিবানোন পর্ব্বত-নিবাসী সমস্ত কনানীয়, সীদোনীয় ও হিব্বীয়গণ।
তখন রাজা আপন সৈন্যদলের সেনাপতি যোয়াব, যিনি তাঁহার সঙ্গে ছিলেন, তাঁহাকে আজ্ঞা করিলেন, তুমি দান অবধি বের্-শেবা পর্য্যন্ত ইস্রায়েলের যাবতীয় বংশ-মধ্যে পর্য্যটন কর, তোমরা লোকদিগকে গণনা কর, আমি প্রজাগণের সংখ্যা জানিব।