Home Bibles ইজেকিয়েল 16:42 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 16:42 · বাংলা বাইবেল

আমি তোমার প্রতি আপন ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত হইব, তাহাতে তোমার উপর হইতে আমার অন্তর্জ্বালা যাইবে, আমি ক্ষান্ত হইব, আর অসন্তুষ্ট হইব না।

Cross references

২ শমূয়েল 21:14

পরে তাহারা শৌলের ও তাঁহার পুত্র যোনাথনের অস্থি বিন্যামীন দেশের সেলাতে তাঁহার পিতা কীশের কবরের মধ্যে রাখিল; তাহারা রাজার আজ্ঞানুসারে সমস্ত কর্ম্ম করিল। তৎপরে দেশের জন্য ঈশ্বরের কাছে নিবেদন করা হইলে তিনি প্রসন্ন হইলেন।

যিশাইয় 1:24

এইজন্য প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের একবীর কহেন, আহা, আমি আপন বিপক্ষদিগকে [দণ্ড দিয়া] শান্তি পাইব, ও আমার শত্রুদিগকে প্রতিশোধ দিব।

যিশাইয় 40:1

তোমরা সান্ত্বনা কর, আমার প্রজাদিগকে সান্ত্বনা কর, তোমাদের ঈশ্বর ইহা বলেন।

যিশাইয় 54:9

বস্তুতঃ আমার নিকটে ইহা নোহের জলসমূহের সদৃশ; কারণ আমি যেমন শপথ করিয়াছি যে, নোহের জলসমূহ আর ভূতল আপ্লাবিত করিবে না, তেমনি এই শপথ করিলাম যে, তোমার প্রতি আর ক্রুদ্ধ হইব না, তোমাকে আর ভর্ৎসনাও করিব না।

ইজেকিয়েল 5:12

তোমার তৃতীয়াংশ লোক মহামারীতে মরিবে, অথবা তোমার মধ্যে দুর্ভিক্ষ দ্বারা ক্ষয় পাইবে; অপর তৃতীয়াংশ তোমার চারিদিকে খড়্‌গে পতিত হইবে; এবং শেষ তৃতীয়াংশকে আমি সমস্ত বায়ুর দিকে উড়াইয়া দিয়া তাহাদের পশ্চাতে খড়্‌গ নিষ্কোষ করিব।

ইজেকিয়েল 5:13

এই প্রকারে আমার ক্রোধ সম্পন্ন হইবে, এবং আমি তাহাদের উপরে আপন ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত হইব; তাহাদের প্রতি আমার কোপ সম্পন্ন হইলে তাহারা জানিতে পারিবে যে, আমি সদাপ্রভু আপন অন্তর্জ্বালায় এই কথা বলিয়াছি।

ইজেকিয়েল 21:17

আমিও করে করাঘাত করিব, ও আপন ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত হইব; আমি সদাপ্রভু ইহা কহিলাম।

ইজেকিয়েল 39:29

আর আমি তাহাদের হইতে আপন মুখ আর লুকাইব না, কারণ আমি ইস্রায়েল-কুলের উপরে নিজ আত্মাকে ঢালিয়া দিব, ইহা প্রভু সদাপ্রভু বলেন।

জখরিয় 6:8

তখন তিনি আমাকে ডাকিয়া কহিলেন, দেখ, যাহারা উত্তর দেশে যাইতেছে, তাহারা উত্তর দেশে আমার আত্মাকে সুস্থির করিয়াছে।

Interlinear

Choose Theme