Home Bibles জখরিয় 14:2 · বাংলা বাইবেল
জখরিয় 14:2 · বাংলা বাইবেল

কারণ আমি সমুদয় জাতিকে যুদ্ধার্থে যিরূশালেমের বিরুদ্ধে সংগ্রহ করিব; তাহাতে নগর শত্রুহস্তগত, সকল গৃহের দ্রব্য লুটিত, ও স্ত্রীলোকেরা বলাৎকৃত হইবে, এবং নগরের অর্দ্ধেক লোক নির্ব্বাসনে যাইবে, আর অবশিষ্ট প্রজারা নগর হইতে উচ্ছিন্ন হইবে না।

Cross references

দ্বিতীয় বিবরণ 28:9

সদাপ্রভু আপন দিব্যানুসারে তোমাকে আপন পবিত্র প্রজা বলিয়া স্থাপন করিবেন; কেবল তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা পালন ও তাঁহার পথে গমন করিতে হইবে।

যিশাইয় 4:3

আর সিয়োনে যে কেহ অবশিষ্ট থাকিবে, ও যিরূশালেমে যে কেহ বাকী থাকিবে—যিরূশালেমে জীবিতগণের মধ্যে যে কাহারও নাম লিখিত আছে—সে পবিত্র বলিয়া আখ্যাত হইবে।

যিশাইয় 5:26

তিনি দূরস্থ জাতিগণের প্রতি পতাকা তুলিবেন, পৃথিবীর প্রান্তবাসীদের জন্য শিশ্‌ দিবেন; আর দেখ, তাহারা দ্রুতগমনে সত্বর আসিবে।

যিশাইয় 13:16

আর তাহাদের চক্ষুর সম্মুখে তাহাদের শিশুগণকে আছড়ান যাইবে, তাহাদের গৃহ লুণ্ঠিত হইবে, ও তাহাদের স্ত্রীগণ বলাৎকৃত হইবে।

যিশাইয় 65:6

দেখ, আমার সম্মুখে ইহা লিখিত আছে; আমি নীরব থাকিব না, প্রতিফল দিব; ইহাদের কোলেই প্রতিফল দিব;

যিশাইয় 65:18

কিন্তু আমি যাহা সৃষ্টি করি, তোমরা তাহাতে চিরকাল আমোদ ও উল্লাস কর; কারণ দেখ, আমি যিরূশালেমকে উল্লাসভূমি ও তাহার প্রজাদিগকে আনন্দ-ভূমি করিয়া সৃষ্টি করি।

যিরমিয় 34:1

বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর, তাঁহার সমস্ত সৈন্য ও তাঁহার হস্তের কর্ত্তৃত্বাধীন ভূখণ্ডের সমস্ত রাজ্য, এবং সকল জাতি যৎকালে যিরূশালেম ও তাহার সমস্ত নগরের বিরুদ্ধে যুদ্ধ করিতেছিল, তৎকালে যিরমিয়ের নিকটে সদাপ্রভু হইতে এই বাক্য উপস্থিত হইল,

বিলাপগাথা 1:10

বিপক্ষ তাহার সমস্ত মনোহর দ্রব্যে হস্তার্পণ করিয়াছে; ফলে সে দেখিয়াছে, জাতিগণ তাহার পবিত্র স্থানে প্রবেশ করিয়াছে, যাহাদের বিষয়ে তুমি আদেশ করিয়াছিলে যে, তাহারা তোমার সমাজে প্রবেশ করিবে না।

বিলাপগাথা 5:11

সিয়োনে রমণীগণ ভ্রষ্টা হইল, যিহূদার নগর-সমূহে কুমারীরা ভ্রষ্টা হইল।

দানিয়েল 2:40

আর চতুর্থ রাজ্য লৌহবৎ দৃঢ় হইবে; কারণ লৌহ যেমন সমস্ত দ্রব্য চূর্ণ করে ও পাড়িয়া ফেলে, লৌহ যেমন এই সকল চূর্ণ করে, তদ্রূপ সেই রাজ্য সকলই ভাঙ্গিয়া চূর্ণ করিবে।

যোয়েল 3:2

তখন সমস্ত জাতিকে সংগ্রহ করিয়া যিহোশাফট তলভূমিতে নামাইব, এবং সেখানে আমার প্রজা ও আমার অধিকার ইস্রায়েলের জন্য তাহাদের সহিত বিচার করিব, কেননা তাহারা তাহাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিয়াছে, ও আমার দেশ বিভাগ করিয়া লইয়াছে।

আমোস 7:17

এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, তোমার স্ত্রী নগরের মধ্যে বেশ্যা হইবে, তোমার পুত্রকন্যাগণ খড়্‌গে পতিত হইবে, তোমার ভূমি মানরজ্জু দ্বারা বিভক্ত হইবে, এবং তুমি নিজে অশুচি দেশে মরিবে, আর ইস্রায়েল স্বদেশ হইতে অবশ্য নির্ব্বাসিত হইবে।

জখরিয় 12:3

সেই দিন আমি যিরূশালেমকে সর্ব্বজাতিরই বোঝাস্বরূপ প্রস্তর করিব; যত লোক সেই বোঝা লইবে, তাহারা ক্ষতবিক্ষত হইবে; আর তাহার বিরুদ্ধে পৃথিবীর সকল জাতি একত্রীকৃত হইবে।

জখরিয় 13:8

সদাপ্রভু কহেন, সমস্ত দেশে দুই অংশ লোক উচ্ছিন্ন হইয়া প্রাণত্যাগ করিবে; কিন্তু তৃতীয় অংশ তাহার মধ্যে অবশিষ্ট থাকিবে।

মথি 22:7

তাহাতে রাজা ক্রুদ্ধ হইলেন, এবং সৈন্যসামন্ত পাঠাইয়া সেই হত্যাকারীদিগকে বিনষ্ট করিলেন, ও তাহাদের নগর পোড়াইয়া দিলেন।

মথি 23:37

হা যিরূশালেম, যিরূশালেম, তুমি ভাববাদিগণকে বধ করিয়া থাক, ও তোমার নিকটে যাহারা প্রেরিত হয়, তাহাদিগকে পাথর মারিয়া থাক! কুক্কুটী যেমন আপন শাবকদিগকে পক্ষের নীচে একত্র করে, তদ্রূপ আমিও কত বার তোমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি, কিন্তু তোমরা সম্মত হইলে না।

মথি 24:15

অতএব যখন দেখিবে, ধ্বংসের যে ঘৃণার্হ বস্তু দানিয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে, তাহা পবিত্র স্থানে দাঁড়াইয়া আছে,— যে জন পাঠ করে, সে বুঝুক,

মথি 24:19

হায়, সেই সময়ে গর্ভবতী এবং স্তন্যদাত্রীদিগের সন্তাপ হইবে!

মার্ক 13:14

পরন্তু যখন তোমরা দেখিবে, ধ্বংসের সেই ঘৃণার্হ বস্তু যেখানে দাঁড়াইবার নয়, সেইখানে দাঁড়াইয়া আছে—যে পাঠ করে, সে বুঝুক, —তখন যাহারা যিহূদিয়াতে থাকে, তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক;

মার্ক 13:19

কেননা তৎকালে এরূপ ক্লেশ উপস্থিত হইবে, যেরূপ ক্লেশ ঈশ্বরের কৃত সৃষ্টির আদি অবধি এ পর্য্যন্ত কখনও হয় নাই, কখন হইবেও না।

লূক 2:1

সেই সময়ে আগস্ত কৈসরের এই আদেশ বাহির হইল যে, সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে।

লূক 19:43

কারণ তোমার উপরে এমন সময় উপস্থিত হইবে, যে সময়ে তোমার শত্রুগণ তোমার চারিদিকে জাঙ্গাল বাঁধিবে, তোমাকে বেষ্টন করিবে, তোমাকে সর্ব্বদিকে অবরোধ করিবে,

লূক 21:20

আর যখন তোমরা যিরূশালেমকে সৈন্যসামন্ত দ্বারা বেষ্টিত দেখিবে, তখন জানিবে যে, তাহার ধ্বংস সন্নিকট।

রোমীয় 9:27

আর যিশাইয় ইস্রায়েলের বিষয়ে এই কথা উচ্চৈঃস্বরে বলেন, “ইস্রায়েল-সন্তানগণের সংখ্যা যদি সমুদ্রের বালুকার ন্যায়ও হয়, অবশিষ্টাংশই পরিত্রাণ পাইবে;

গালাতীয় 4:26

কিন্তু ঊর্দ্ধস্থ যিরূশালেম স্বাধীনা,

Interlinear

Choose Theme