Home Bibles জখরিয় 14:14 · বাংলা বাইবেল
জখরিয় 14:14 · বাংলা বাইবেল

যিহূদাও যিরূশালেমে যুদ্ধ করিবে, এবং চারিদিকের সমস্ত জাতির ধন, স্বর্ণ, রৌপ্য ও বস্ত্র অতিশয় প্রচুররূপে সঞ্চয় করা যাইবে।

Cross references

২ রাজাবলি 7:6

কেননা প্রভু অরামীয়দের সৈন্যদলকে রথের শব্দ ও অশ্বের শব্দ, বৃহৎ সৈন্যদলের শব্দ শ্রবণ করাইয়াছিলেন; তাহাতে তাহারা এক জন অন্যকে বলিয়াছিল, দেখ ইস্রায়েলের রাজা আমাদের বিরুদ্ধে হিত্তীয়দের রাজগণকে ও মিস্রীয়দের রাজগণকে টাকা দিয়াছে, যেন তাহারা আমাদের উপরে চড়াউ করে।

২ ইতিহাস 14:13

আর আসা ও তাঁহার সঙ্গী লোকেরা গরার পর্য্যন্ত তাহাদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া চলিলেন, তাহাতে এক কূশীয় পতিত হইল যে, আর তাহারা সবল হইয়া উঠিতে পারিল না; কারণ সদাপ্রভুর ও তাঁহার সৈন্যের সম্মুখে আহারা ভগ্ন হইয়া পড়িল; এবং লোকেরা অতি প্রচুর লুট দ্রব্য লইয়া আসিল।

২ ইতিহাস 20:25

তখন যিহোশাফট ও তাঁহার লোকেরা তাহাদের লুট গ্রহণ করিতে গিয়া তাহাদের মধ্যে শবের সহিত প্রচুর সম্পত্তি ও বহুমূল্য রত্ন দেখিতে পাইলেন; তাঁহারা আপনাদের জন্য এত ধন সংগ্রহ করিলেন যে, সমস্ত লইয়া যাইতে পারিলেন না; সেই লুটিত বস্তুর বাহুল্য প্রযুক্ত তাহা লইয়া যাইতে তাঁহাদের তিন দিন লাগিল।

যিশাইয় 23:18

কিন্তু তাহার লভ্য ও আয় সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে; তাহা কোষে রাখা কিম্বা সঞ্চয় করা যাইবে না; কেননা যাহারা সদাপ্রভুর সম্মুখে বাস করে, তাহাদের তৃপ্তিজনক ভক্ষ্যের ও সুন্দর পরিচ্ছদের নিমিত্ত তাহার লভ্য দত্ত হইবে।

ইজেকিয়েল 39:9

তখন ইস্রায়েলের সকল নগর-নিবাসী লোকেরা বাহিরে যাইবে, এবং ঢাল ও ফলক, ধনু ও বাণ, এবং যষ্টি ও শূল, এই সকল অস্ত্রশস্ত্র লইয়া অগ্নি জ্বালাইবে ও দাহ করিবে; তাহারা সাত বৎসর পর্য্যন্ত সেই সকল লইয়া অগ্নি জ্বালাইবে।

ইজেকিয়েল 39:10

তাহারা মাঠ হইতে কাষ্ঠ আনিবে না, বনের বৃক্ষ কাটিবে না; কেননা তাহারা সেই অস্ত্রশস্ত্র লইয়া অগ্নি জ্বালাইবে; তাহারা তাহাদের লুটকারীদের ধন লুট করিবে, ও যাহারা তাহাদের সম্পত্তি অপহরণ করিয়াছিল, তাহাদের সম্পত্তি অপহরণ করিবে; ইহা প্রভু সদাপ্রভু বলেন।

ইজেকিয়েল 39:17

আর হে মনুষ্য-সন্তান, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি সর্ব্বজাতীয় পক্ষিগণকে এবং সমস্ত বনপশুকে বল, তোমরা একত্র হইয়া আইস, সর্ব্বদিক্‌ হইতে আমার যজ্ঞে সমবেত হও, কেননা আমি ইস্রায়েলের পর্ব্বতগণের উপরে তোমাদের জন্য এক মহাযজ্ঞ করিব; তাহাতে তোমরা মাংস খাইবে ও রক্ত পান করিবে।

জখরিয় 10:4

তাহা হইতে কোণের প্রস্তর, তাহা হইতে গোঁজ, তাহা হইতে যুদ্ধ-ধনু, তাহা হইতে সমুদয় শাসনকর্ত্তা উৎপন্ন হইবে।

জখরিয় 12:2

দেখ, আমি চারিদিকের সর্ব্বজাতির পক্ষে যিরূশালেমকে টলনের পানপাত্রস্বরূপ করিব, এবং যিরূশালেমের অবরোধ কালে ইহা যিহূদাতেও সফল হইবে।

জখরিয় 12:5

আর যিহূদার অধ্যক্ষগণ মনে মনে কহিবে, যিরূশালেম-নিবাসীরা আপনাদের ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভুতে আমার বল।

Interlinear

Choose Theme