Home Bibles ২ রাজাবলি 7:6 · বাংলা বাইবেল
২ রাজাবলি 7:6 · বাংলা বাইবেল

কেননা প্রভু অরামীয়দের সৈন্যদলকে রথের শব্দ ও অশ্বের শব্দ, বৃহৎ সৈন্যদলের শব্দ শ্রবণ করাইয়াছিলেন; তাহাতে তাহারা এক জন অন্যকে বলিয়াছিল, দেখ ইস্রায়েলের রাজা আমাদের বিরুদ্ধে হিত্তীয়দের রাজগণকে ও মিস্রীয়দের রাজগণকে টাকা দিয়াছে, যেন তাহারা আমাদের উপরে চড়াউ করে।

Cross references

বিচারকগণ 7:21

আর শিবিরের চারিদিকে প্রত্যেকে আপন আপন স্থানে দাঁড়াইয়া রহিল; তাহাতে শিবিরের সমস্ত লোক দৌড়াদৌড়ি করিয়া চীৎকার শব্দ করিতে করিতে পলায়ন করিতে লাগিল।

১ শমূয়েল 14:15

আর শিবিরমধ্যে, ক্ষেত্রে, ও সমস্ত সৈন্যের মধ্যে কম্প উপস্থিত হইল, প্রহরী ও বিনাশক-দল সকলও কম্পান্বিত হইল; আর ভূমিকম্প হইল; এইরূপে ঈশ্বর হইতে মহাকম্প উপস্থিত হইল।

২ শমূয়েল 5:24

সেই সকল বাকা বৃক্ষের শিখরে সৈন্যগমনের মত শব্দ শুনিলে তুমি উদ্যোগ করিবে; কেননা তখনই সদাপ্রভু পলেষ্টীয়দের সৈন্যকে আঘাত করিবার জন্য তোমার সম্মুখে অগ্রসর হইয়াছেন।

১ রাজাবলি 10:29

আর মিসর হইতে আনীত এক এক রথের মূল্য ছয় শত শেকল রৌপ্য, এ এক এক অশ্বের মূল্য এক শত পঞ্চাশ শেকল ছিল। এই প্রকারে উহাদের দ্বারা হিত্তীয় সমস্ত রাজার জন্য, ও অরামীয় রাজগণের জন্যও অশ্ব আনা হইত।

১ রাজাবলি 20:20

আর তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিযোদ্ধাকে বধ করিল, তাহাতে অরামীয়েরা পলায়ন করিল, আর ইস্রায়েল তাহাদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেল, এবং অরাম-রাজ বিন্‌হদদ অশ্বে উঠিয়া কয়েক জন অশ্বারোহী সৈন্যের সহিত পলাইয়া রক্ষা পাইলেন।

২ রাজাবলি 3:22

পরে তাহারা প্রত্যূষে উঠিল, তখন সূর্য্য জলের উপরে চক্‌মক্‌ করিতেছিল, তাহাতে মোয়াবীয়েরা সম্মুখে রক্তের ন্যায় রাঙ্গা জল দেখিল।

২ রাজাবলি 19:7

দেখ, আমি তাহার মধ্যে এক আত্মা দিব, এবং সে কোন সংবাদ শুনিবে, শুনিয়া আপন দেশে ফিরিয়া যাইবে, পরে আমি তাহারই দেশে তাহাকে খড়্‌গ দ্বারা নিপাত করিব।

২ ইতিহাস 12:2

আর রহবিয়াম রাজার পঞ্চম বৎসরে মিসর-রাজ শীশক যিরূশালেমের বিরুদ্ধে আসিলেন, কারণ লোকেরা সদাপ্রভুর বিরুদ্ধে সত্য লঙ্ঘন করিয়াছিল।

ইয়োব 15:21

তাহার কর্ণকুহরে ত্রাসের শব্দ আছে, শান্তির সময়ে বিনাশক তাহাকে আক্রমণ করে।

গীতসংহিতা 14:5

ঐ স্থানে তাহারা বড় ভয় পাইয়াছে; কেননা ঈশ্বর ধার্ম্মিক বংশের মধ্যবর্ত্তী।

যিশাইয় 31:1

ধিক্‌ তাহাদিগকে, যাহারা সাহায্যের জন্য মিসরে নামিয়া যায়, অশ্বগণে বিশ্বাস করে, রথের বাহুল্য প্রযুক্ত রথে নির্ভর করে, অশ্বারোহিগণ অতি বলবান বলিয়া তাহাদের উপরে নির্ভর করে, কিন্তু ইস্রায়েলের পবিত্রতমের দিকে চাহে না, এবং সদাপ্রভুর অন্বেষণ করে না।

যিশাইয় 36:9

তবে কেমন করিয়া আমার প্রভুর ক্ষুদ্রতম দাসগণের মধ্যে এক জন সেনাপতিকে হটাইয়া দিবে, এবং রথ সকলের ও অশ্বারোহীদের জন্য মিসরের উপরে বিশ্বাস করিবে?

যিরমিয় 20:3

পর-দিবস পশ্‌হূর যিরমিয়কে হাঁড়িকাঠ হইতে মুক্ত করিয়া আনিল। তখন যিরমিয় তাহাকে কহিলেন, সদাপ্রভু তোমার নাম পশ্‌হূর রাখেন নাই, কিন্তু মাগোরমিষাবীব [চারিদিকেই ভয়] রাখিয়াছেন।

ইজেকিয়েল 10:5

আর করূবদের পক্ষের শব্দ বহিঃপ্রাঙ্গণ পর্য্যন্ত শুনা যাইতেছিল, উহা সর্ব্বশক্তিমান্‌ ঈশ্বরের কথনকালীন রবের ন্যায়।

প্রকাশিত বাক্য 6:15

আর পৃথিবীর রাজারা ও মহতেরা ও সহস্রপতিগণ ও ধনবানেরা ও বিক্রমিবর্গ এবং সমস্ত দাস ও স্বাধীন লোক গুহাতে ও পর্ব্বতীয় শৈলে আপনাদিগকে লুকাইল,

প্রকাশিত বাক্য 9:9

আর তাহাদের বুকপাটা লৌহ-বুকপাটার ন্যায়, ও তাহাদের পক্ষের শব্দ রথের, যুদ্ধে ধাবমান বহু অশ্বের শব্দতুল্য।

Interlinear

Choose Theme