Home Bibles জখরিয় 12:6 · বাংলা বাইবেল
জখরিয় 12:6 · বাংলা বাইবেল

সেই দিন আমি যিহূদার অধ্যক্ষগণকে কাষ্ঠরাশির মধ্যস্থিত অগ্নির আঙ্গটার ন্যায়, ও আটির মধ্যস্থিত প্রজ্বলিত ডামসের ন্যায় করিব; তাহারা দক্ষিণদিকে ও বামদিকে চারি পার্শ্বের সকল জাতিকে গ্রাস করিবে, এবং যিরূশালেম, পুনরায় আপন স্থানে, যিরূশালেমে, বসতি করিবে।

Cross references

নেহেমিয়া 11:1

আর লোকদের অধ্যক্ষগণ যিরূশালেমে বাস করিল; আর অবশিষ্ট লোকেরাও পবিত্র নগর যিরূশালেমে বাস করণার্থে প্রতি দশ জনের মধ্যে এক জনকে সেখানে আনিবার ও নয় জনকে অন্যান্য নগরে বাস করাইবার জন্য গুলিবাঁট করিল।

গীতসংহিতা 149:6

তাহাদের কণ্ঠে ঈশ্বরের উচ্চ প্রশংসা, তাহাদের হস্তে দ্বিধার খড়্‌গ থাকুক;

যিশাইয় 9:20

কেহ দক্ষিণ হস্তের দিকে টানিয়া লয়, তথাপি ক্ষুধিত থাকে; আবার কেহ বাম হস্তের দিকে গ্রাস করে, কিন্তু তৃপ্ত হয় না; প্রতিজন আপন আপন বাহুর মাংস ভোজন করে;

যিশাইয় 10:16

অতএব প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, তাহার স্থূলকায় লোকদের মধ্যে কৃশতা প্রেরণ করিবেন, ও তাহার প্রতাপের নীচে অগ্নিদাহের ন্যায় দাহ হইবে।

যিশাইয় 41:15

দেখ, আমি তোমাকে তীক্ষ্ণ দন্তশ্রেণীবিশিষ্ট শস্যমাড়া নূতন গুঁড়ির ন্যায় করিব; তুমি পর্ব্বতগণকে মাড়িয়া চূর্ণ করিবে, উপপর্ব্বতগণকে ভুষীর সমান করিবে।

যিশাইয় 54:3

কেননা তুমি দক্ষিণে ও বামে বিস্তীর্ণা হইবে, তোমার বংশ জাতিগণের অধিকার পাইবে, এবং ধ্বংসিত নগরসমূহে লোক বসাইবে।

যিরমিয় 30:18

সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি যাকোবের তাম্বু সকলের বন্দি-দশা ফিরাইব, ও তাহার আবাস সকলের প্রতি করুণা করিব; তাহাতে নগর আপন উপপর্ব্বতের উপরে নির্ম্মিত হইবে, ও রাজপুরীতে রীতিমত মানুষের বসতি হইবে।

যিরমিয় 31:38

সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে হননেলের দুর্গ অবধি কোণের দ্বার পর্য্যন্ত নগরটী সদাপ্রভুর উদ্দেশে নির্ম্মিত হইবে;

ইজেকিয়েল 48:30

আর নগরের এই সকল পরিসর হইবে; উত্তর পার্শ্বে পরিমাণে চারি সহস্র পাঁচ শত [হস্ত]*।

দানিয়েল 2:34

আপনি দৃষ্টিপাত করিতে থাকিলেন, শেষে বিনা হস্তে খনিত এক প্রস্তর সেই প্রতিমার লৌহ ও মৃণ্ময় দুই চরণে আঘাত করিয়া সেইগুলি চূর্ণ করিল।

দানিয়েল 2:44

আর সেই রাজগণের সময়ে স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তাহা কখনও বিনষ্ট হইবে না, এবং সেই রাজত্ব অন্য জাতির হস্তে সমর্পিত হইবে না; তাহা ঐ সকল রাজ্য চূর্ণ ও বিনষ্ট করিয়া আপনি চিরস্থায়ী হইবে।

ওবদিয় 1:18

আর যাকোবের কুল অগ্নি ও যোষেফের কুল শিখা, আর এষৌর কুল নাড়াস্বরূপ হইবে; তাহাদের মধ্যে উহারা দাহ করিয়া তাহাদিগকে গ্রাস করিবে; তাহাতে এষৌর কুলে রক্ষাপ্রাপ্ত কেহ থাকিবে না, কারণ সদাপ্রভু ইহা বলিয়াছেন।

মীখা 4:13

হে সিয়োন-কন্যা উঠ, শস্য মর্দ্দন কর; কেননা আমি তোমার শৃঙ্গ লৌহময় ও খুর পিত্তলময় করিয়া দিব, তুমি অনেক জাতিকে চূর্ণ করিবে; এবং তুমি সদাপ্রভুর উদ্দেশে তাহাদের লুটদ্রব্য, ও সমস্ত পৃথিবীর প্রভুর উদ্দেশে তাহাদের সম্পত্তি নিবেদন করিবে।

মীখা 5:5

আর ইনিই [আমাদের] শান্তি হইবেন। অশূর যখন আমাদের দেশে আসিবে, ও আমাদের অট্টালিকা সকল দলিত করিবে, তখন আমরা তাহার বিপক্ষে সাত জন পালরক্ষক ও আট জন নরপতিকে উত্থাপন করিব।

জখরিয় 1:16

এই জন্য সদাপ্রভু এই কথা বলেন, আমি করুণা করিয়া যিরূশালেমে ফিরিয়া আসিলাম; তাহার মধ্যে আমার গৃহ নির্ম্মিত হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন; এবং যিরূশালেমে সূত্রপাত হইবে।

জখরিয় 2:4

তিনি উহাঁকে কহিলেন, তুমি দৌড়িয়া গিয়া যুবককে, বল, যিরূশালেমের মধ্যবর্ত্তী মনুষ্যদের ও পশুদের আধিক্য প্রযুক্ত প্রাচীরবিহীন গ্রাম-সমূহের ন্যায় তাহার বসতি হইবে;

জখরিয় 2:12

আর সদাপ্রভু পবিত্র দেশে আপনার অংশ বলিয়া যিহূদাকে অধিকার করিবেন ও যিরূশালেমকে আবার মনোনীত করিবেন।

জখরিয় 8:3

সদাপ্রভু এই কথা কহেন, আমি সিয়োনে ফিরিয়া আসিয়াছি, আমি যিরূশালেমের মধ্যে বাস করিব; আর যিরূশালেম সত্যপুরী নামে, এবং বাহিনীগণের সদাপ্রভুর পর্ব্বত পবিত্র পর্ব্বত নামে আখ্যাত হইবে।

জখরিয় 9:15

বাহিনীগণের সদাপ্রভু তাহাদিগকে রক্ষা করিবেন, তাহাতে তাহারা গ্রাস করিবে, ও ফিঙ্গার প্রস্তর সকল পদতলে দলিত করিবে; আর তাহারা পান করিবে, এবং দ্রাক্ষারসে মত্ত লোকের ন্যায় শব্দ করিবে; আর তাহারা বৃহৎ পানপাত্রের ন্যায় পূর্ণ হইবে, যজ্ঞবেদির কোণের ন্যায় হইবে।

জখরিয় 11:1

হে লিবানোন, তোমার কবাট সকল খুলিয়া দেও, অগ্নি তোমার এরসবৃক্ষ সকল গ্রাস করুক।

জখরিয় 14:10

গেবা অবধি যিরূশালেমের দক্ষিণস্থ রিম্মোণ পর্য্যন্ত সমস্ত দেশ রূপান্তর প্রাপ্ত হইয়া অরাবা তলভূমির ন্যায় হইবে, এবং নগরটী উন্নত হইয়া আপন স্থানে বসতিবিশিষ্ট হইবে; বিন্যামীনের দ্বার অবধি প্রথম দ্বারের স্থান পর্য্যন্ত, কোণের দ্বার পর্য্যন্ত, এবং হননেলের দুর্গ অবধি রাজার দ্রাক্ষাযন্ত্র পর্য্যন্ত সেইরূপ হইবে।

জখরিয় 14:11

আর লোকেরা তাহার মধ্যে বাস করিবে; আর কখনও অভিশাপ হইবে না, কিন্তু যিরূশালেম নির্ভয়ে বসতি করিবে।

২ করিন্থীয় 6:7

সত্যের বাক্যে, ঈশ্বরের পরাক্রমে; দক্ষিণ ও বাম হস্তে ধার্ম্মিকতার অস্ত্রশস্ত্র দ্বারা,

প্রকাশিত বাক্য 19:19

পরে আমি দেখিলাম, ঐ অশ্বারোহী ব্যক্তির ও তাঁহার সৈন্যের সহিত যুদ্ধ করিবার জন্য সেই পশু ও পৃথিবীর রাজগণ ও তাহাদের সৈন্যগণ একত্র হইল।

প্রকাশিত বাক্য 20:9

তাহারা পৃথিবীর বিস্তার দিয়া আসিয়া পবিত্রগণের শিবির এবং প্রিয় নগরটী ঘেরিল; তখন “স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিগকে গ্রাস করিল।”

Interlinear

Choose Theme