Home Bibles পরমগীত 3:7 · বাংলা বাইবেল
পরমগীত 3:7 · বাংলা বাইবেল

দেখ, উহা শলোমনের শিবিকা, উহার চারিদিকে যষ্টি জন বীর আছেন, উহারা ইস্রায়েলের বীরগণের মধ্যবর্ত্তী।

Cross references

১ শমূয়েল 8:16

আর তিনি তোমাদের দাস দাসী ও সর্ব্বোত্তম যুবা পুরুষদিগকে ও তোমাদের গর্দ্দভ সকল লইয়া আপন কার্য্যে নিযুক্ত করিবেন।

১ শমূয়েল 14:52

শৌলের জীবন কাল ব্যাপিয়া পলেষ্টীয়দের সহিত ঘোরতর যুদ্ধ হইল। আর শৌল কোন বলবান পুরুষ বা কোন বীর পুরুষকে দেখিলে গ্রহণ করিতেন।

১ শমূয়েল 28:2

দায়ূদ আখীশকে কহিলেন, ভাল, আপনার এই দাস কি করিতে পারে, তাহা আপনি জানিতে পারিবেন। আখীশ দায়ূদকে কহিলেন, ভাল, আমি তোমাকে যাবজ্জীবন আমার মস্তক-রক্ষক করিয়া নিযুক্ত করিব।

১ রাজাবলি 9:22

কিন্তু শলোমন ইস্রায়েল-সন্তানগণের মধ্যে কাহাকেও দাস করিলেন না; তাহারা যোদ্ধা, তাঁহার কর্ম্মচারী, জনাধ্যক্ষ, সেনানী, এবং তাঁহার রথসমূহের ও অশ্বারোহীদিগের অধ্যক্ষ হইল।

১ রাজাবলি 14:27

পরে রহবিয়াম রাজা তৎপরিবর্ত্তে পিত্তলময় ঢাল নির্ম্মাণ করাইয়া রাজবাটীর দ্বারপাল পদাতিকদিগের অধ্যক্ষগণের হস্তে সমর্পণ করিলেন।

২ রাজাবলি 6:17

তখন ইলীশায় প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি, ইহার চক্ষু খুলিয়া দেও, যেন এ দেখিতে পায়। তখন সদাপ্রভু সেই যুবকটীর চক্ষু খুলিয়া দিলেন, এবং সে দেখিতে পাইল, আর দেখ, ইলীশায়ের চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে পর্ব্বত পরিপূর্ণ।

নেহেমিয়া 4:13

অতএব আমি প্রাচীরের পশ্চাৎ দিকে নীচস্থ অনাবৃত স্থানে লোক নিযুক্ত করিলাম, স্ব স্ব গোষ্ঠী অনুসারে খড়্‌গ, বড়শা ও ধনুক সমেত লোক নিযুক্ত করিলাম।

পরমগীত 1:16

হে আমার প্রিয়! দেখ, তুমি সুন্দর, হাঁ, তুমি মনোহর, আর আমাদের শয্যা হরিদ্বর্ণ।

পরমগীত 3:9

শলোমন রাজা আপনার জন্য এক চতুর্দ্দোল নির্ম্মাণ করিলেন, লিবানোনের কাষ্ঠ দিয়া করিলেন।

ইব্রীয় 1:14

উহাঁরা সকলে কি সেবাকারী আত্মা নহেন? যাহারা পরিত্রাণের অধিকারী হইবে, উহাঁরা কি তাহাদের পরিচর্য্যার জন্য প্রেরিত নহেন?

Interlinear

Choose Theme