Home Bibles গীতসংহিতা 94:7 · বাংলা বাইবেল
গীতসংহিতা 94:7 · বাংলা বাইবেল

তাহারা বলিতেছে, সদাপ্রভু দেখিবেন না, যাকোবের ঈশ্বর বিবেচনা করিবেন না।

Cross references

ইয়োব 22:12

ঈশ্বর কি উচ্চতম স্বর্গে থাকেন না? তারাগণের মাথা দেখ, সে সকল কেমন উচ্চ!

গীতসংহিতা 10:11

সে মনে মনে বলে, ঈশ্বর ভুলিয়া গিয়াছেন, তিনি মুখ লুকাইয়াছেন, কখনও দেখিবেন না;

গীতসংহিতা 59:7

দেখ, তাহারা মুখে বক বক করিতেছে, তাহাদের ওষ্ঠের মধ্যে খড়্‌গ আছে; কেননা [তাহারা বলে], কে শুনিতে পায়?

যিশাইয় 29:15

ধিক্‌ তাহাদিগকে, যাহারা গভীর মন্ত্রণা করতঃ সদাপ্রভু হইতে তাহা গুপ্ত রাখিতে চেষ্টা করে, অন্ধকারে কর্ম্ম করে ও বলে, আমাদিগকে কে দেখিতে পায়? আমাদিগকে কে চিনিতে পারে?

যিশাইয় 47:10

তুমি আপন দুষ্টতায় নির্ভর করিয়াছ, তুমি বলিয়াছ, কেহ আমাকে দেখিতে পায় না; তোমার বিদ্যা ও তোমার জ্ঞান তোমাকে বিপথগামিনী করিয়াছে; তুমি মনে মনে বলিয়াছ, আমিই আছি, আমা ভিন্ন আর কেহ নাই।

ইজেকিয়েল 8:12

তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, ইস্রায়েল-কুলের প্রাচীন-বর্গ অন্ধকারে, প্রত্যেকে আপন আপন ঠাকুরঘরে, কি কি কার্য্য করে, তাহা কি তুমি দেখিলে? কারণ তাহারা বলে, সদাপ্রভু আমাদিগকে দেখিতে পান না, সদাপ্রভু দেশ ত্যাগ করিয়াছেন।

ইজেকিয়েল 9:9

তখন তিনি আমাকে কহিলেন, ইস্রায়েল ও যিহূদাকুলের অপরাধ অতি ভারী; এবং দেশ রক্তে পরিপূর্ণ ও নগর অত্যাচারে পরিপূর্ণ; কারণ তাহারা বলে, সদাপ্রভু দেশ ত্যাগ করিয়াছেন, সদাপ্রভু দেখিতে পান না।

সফনিয় 1:12

সেই সময়ে আমি প্রদীপ জ্বালিয়া যিরূশালেমের সন্ধান করিব; আর যে লোকেরা নির্ব্বিঘ্নে আপন আপন গাদের উপরে সুস্থির আছে, যাহারা মনে মনে বলে, সদাপ্রভু মঙ্গলও করিবেন না, অমঙ্গলও করিবেন না, তাহাদিগকে দণ্ড দিব।

লূক 18:3

আর সেই নগরে এক বিধবা ছিল, সে তাহার নিকটে আসিয়া বলিত, অন্যায়ের প্রতীকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন!

Interlinear

Choose Theme