হে সদাপ্রভু, তোমার প্রজাদিগকেই তাহারা চূর্ণ করিতেছে, তোমার অধিকারকে দুঃখ দিতেছে।
Cross references
অনেক দিন পরে মিসর-রাজের মৃত্যু হইল, এবং ইস্রায়েল-সন্তানগণ দাস্যকর্ম্ম প্রযুক্ত কাতরোক্তি ও ক্রন্দন করিল, এবং দাস্যকর্ম্ম জন্য তাহাদের আর্ত্তনাদ ঈশ্বরের নিকটে উঠিল।
পাছে [শত্রু] সিংহের ন্যায় আমার প্রাণ বিদীর্ণ করে, খণ্ড খণ্ড করে, যখন উদ্ধারকারী কেহ নাই।
অধর্ম্মাচারী সকলের কি কিছুই জ্ঞান নাই? তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে, সদাপ্রভুকে ডাকে না।
হাঁ, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি; আমরা বধ্য মেষের ন্যায় গণিত হইতেছি।
তাহারা মনে মনে কহিল, ‘আমরা তাহাদিগকে একেবারে সংহার করি,’ তাহারা দেশের মধ্যে ঈশ্বরের সমস্ত সমাগম-স্থান পোড়াইয়া দিয়াছে।
তোমার ঘুঘুর প্রাণ বন্য পশুকে দিও না; তোমার দুঃখিগণের জীবন চিরতরে ভুলিও না।
তাহারা তোমার দাসদের শব আকাশের পক্ষিগণকে ভক্ষণার্থে দিয়াছে, তোমার সাধুদের মাংস পৃথিবীর পশুগণকে দিয়াছে।
কেননা তাহারা যাকোবকে গ্রাস করিয়াছে, তাহার বাসস্থান শূন্য করিয়াছে।
আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে, তথাপি আমার উপরে জয়ী হয় নাই।
তোমরা কি জন্য আমার প্রজাগণকে দলাইতেছ, ও দুঃখীদের মুখ ঘষিতেছ? প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, এই কথা কহিতেছেন।
আর সদাপ্রভু কহেন, এখন এই স্থানে আমার কি আছে? কেননা আমার প্রজাগণ বিনামূল্যে নীত হইয়াছে। সদাপ্রভু কহেন, তাহাদের কর্ত্তারা চীৎকার করিতেছে, এবং আমার নাম সমস্ত দিন অবিরত নিন্দিত হইতেছে।
কিন্তু তোমার চক্ষু ও তোমার অন্তঃকরণ কেবল তোমারই লাভ ও নির্দ্দোষের রক্তপাত এবং উপদ্রবের ও দৌরাত্ম্যের অনুষ্ঠান ব্যতিরেকে আর কিছুই লক্ষ্য করে না।
ওহে তোমরা, যাহারা আমার অধিকার লুট করিতেছ, তোমরা ত আনন্দ ও উল্লাস করিতেছ, শস্যমর্দ্দনকারিণী গাভীর ন্যায় নাচিতেছ, তেজস্বী অশ্বের ন্যায় হেষ্রা রব করিতেছ;
তুমি আমার মুদগর ও যুদ্ধের অস্ত্র; তোমা দ্বারা আমি জাতিগণকে চূর্ণ করিব; তোমা দ্বারা রাজ্য সকল সংহার করিব;
বাবিল-রাজ নবূখদ্রিৎসর আমাকে গ্রাস করিয়াছেন, আমাকে চূর্ণ করিয়াছেন, আমাকে শূন্যপাত্রস্বরূপ করিয়াছেন, আমাকে নাগবৎ গ্রাস করিয়াছেন, আমার উপাদেয় ভক্ষ্য দ্বারা আপন উদর পূর্ণ করিয়াছেন, আমাকে দূর করিয়াছেন।
কাহারও বিবাদের অন্যায় নিষ্পত্তি করে, তাহা প্রভু দেখিতে পারেন না।
তোমার মধ্যে পিতামাতাকে তুচ্ছ করা হইয়াছে; তোমার মধ্যে বিদেশীর প্রতি উপদ্রব করা হইয়াছে; তোমার মধ্যে পিতৃহীনের ও বিধবার প্রতি দৌরাত্ম্য করা হইয়াছে।
তোমরা সৎকর্ম্ম ঘৃণা করিতেছ, ও দুষ্কর্ম্ম ভালবাসিতেছ, লোকদের গাত্র হইতে চর্ম্ম ও অস্থি হইতে মাংস ছাড়াইয়া লইতেছ।
আর আমি আপনার দুই সাক্ষীকে কার্য্য দিব, তাঁহারা চটপরিহিত হইয়া এক সহস্র দুই শত ষাট দিন পর্য্যন্ত ভাববাণী বলিবেন।
আর আমি দেখিলাম, সেই নারী পবিত্রগণের রক্তে ও যীশুর সাক্ষিগণের রক্তে মত্তা। তাহাকে দেখিয়া আমার অতিশয় আশ্চর্য্য বোধ হইল।