Home Bibles ☰ Books গীতসংহিতা 9:4 · বাংলা বাইবেল
গীতসংহিতা 9:4 · বাংলা বাইবেল

কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ, তুমি সিংহাসনে বসিয়া ধর্ম্মবিচার করিয়াছ।

Cross references

১ রাজাবলি 8:45

তবে তুমি স্বর্গে তাহাদের প্রার্থনা ও বিনতি শুনিও, এবং তাহাদের বিচার নিষ্পত্তি করিও।

গীতসংহিতা 16:5

সদাপ্রভু আমার দায়াংশ ও আমার পানপাত্র; তুমিই আমার অধিকার স্থায়ী করিতেছ।

গীতসংহিতা 45:6

হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী, তোমার রাজদণ্ড সরলতার দণ্ড।

গীতসংহিতা 47:8

ঈশ্বর জাতিগণের উপরে রাজত্ব করেন; ঈশ্বর আপন পবিত্র সিংহাসনে উপবিষ্ট।

গীতসংহিতা 89:14

ধর্ম্মশীলতা ও ন্যায়বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল; দয়া ও সত্য তোমার শ্রীমুখের অগ্রগামী।

গীতসংহিতা 96:13

সদাপ্রভুর সাক্ষাতেই করিবে, কেননা তিনি আসিতেছেন, তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন; তিনি ধর্ম্মশীলতায় জগতের বিচার করিবেন, আপন বিশ্বস্ততায় জাতিগণের বিচার করিবেন।

গীতসংহিতা 98:9

সদাপ্রভুর সাক্ষাতেই করুক, কেননা তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন; তিনি ধর্ম্মশীলতায় জগতের বিচার করিবেন, ও ন্যায়ে জাতিগণের বিচার করিবেন।

গীতসংহিতা 140:12

আমি জানি, সদাপ্রভু দুঃখীর বিবাদ, ও দরিদ্রবর্গের বিচার নিষ্পন্ন করিবেন।

যিশাইয় 11:4

কিন্তু ধর্ম্মশীলতায় দীনহীনের বিচার করিবেন, সরলতায় পৃথিবীস্থ নম্রদের জন্য নিষ্পত্তি করিবেন; তিনি আপন মুখস্থিত দণ্ড দ্বারা পৃথিবীকে আঘাত করিবেন, আপন ওষ্ঠাধরের নিঃশ্বাস দ্বারা দুষ্টকে বধ করিবেন।

১ পিতর 2:23

তিনি নিন্দিত হইলে প্রতিনিন্দা করিতেন না; দুঃখভোগ কালে তর্জ্জন করিতেন না, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন, তাঁহার উপর ভার রাখিতেন।

Interlinear

Choose Theme