তুমি তাঁহার যৌবনকাল সংক্ষেপ করিয়াছ। লজ্জায় তাঁহাকে আচ্ছন্ন করিয়াছ। সেলা।
Cross references
এইরূপে ইস্রায়েল দায়ূদকুলের বিদ্রোহী হইল; অদ্য পর্য্যন্ত সেই ভাবেই রহিয়াছে।
সমস্ত দিন আমার অপমান আমার সম্মুখে থাকে, আমার মুখের লজ্জা আমাকে আচ্ছাদন করিয়াছে,
তাহারা লজ্জিত ও উচ্ছিন্ন হউক, যাহারা আমার প্রাণের বিপক্ষ; তাহারা তিরস্কারে ও অপমানে আচ্ছন্ন হউক, যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে।
আমি তাহার পক্ষে আমার দয়া চিরকাল রক্ষা করিব, আমার নিয়ম তাহার পক্ষে স্থির থাকিবে।
তিনি পথের মধ্যে আমার বল নত করিয়াছেন, তিনি আমার আয়ু সংক্ষেপ করিয়াছেন।
আমার বিপক্ষগণ অপমান-পরিহিত হইবে, উত্তরীয়ের ন্যায় লজ্জায় আচ্ছাদিত হইবে।
তোমার পবিত্র প্রজাগণ অল্পকালমাত্র আপন অধিকার ভোগ করিয়াছে; আমাদের বিপক্ষগণ তোমার ধর্ম্মধাম পদতলে দলিত করিয়াছে।
প্রভু আপন ক্রোধে সিয়োন-কন্যাকে কেমন মেঘাচ্ছন্ন করিয়াছেন! তিনি ইস্রায়েলের শোভা স্বর্গ হইতে ভূতলে নিক্ষেপ করিয়াছেন; তিনি আপন ক্রোধের দিনে আপন পাদপীঠ স্মরণ করেন নাই।
তাহা দেখিয়া আমার বিদ্বেষিণী লজ্জায় আচ্ছন্ন হইবে; সে ত আমাকে বলিত, ‘তোমার ঈশ্বর সদাপ্রভু কোথায়?’ আমি স্বচক্ষে তাহাকে দেখিব; এখন সে পথের কর্দ্দমের ন্যায় পদতলে দলিতা হইবে।