Home Bibles ২ ইতিহাস 10:19 · বাংলা বাইবেল
২ ইতিহাস 10:19 · বাংলা বাইবেল

এইরূপে ইস্রায়েল দায়ূদকুলের বিদ্রোহী হইল; অদ্য পর্য্যন্ত সেই ভাবেই রহিয়াছে।

Cross references

যিহোশূয় 4:9

আর যে স্থানে নিয়ম-সিন্দুক বাহক যাজকগণের চরণ স্থির ছিল, সেই স্থানে যর্দ্দন-মধ্যে যিহোশূয় বারোখানি প্রস্তর স্থাপন করিলেন; সে সকল অদ্যাপি সে স্থানে আছে।

যিহোশূয় 22:15

তাঁহারা গিলিয়দ দেশে রূবেণ-সন্তানগণের, গাদ-সন্তানগণের ও মনঃশির অর্দ্ধ বংশের নিকটে আসিয়া তাহাদিগকে এই কথা কহিলেন,

১ রাজাবলি 12:19

এইরূপে ইস্রায়েল দায়ূদের কুলের বিরুদ্ধে বিদ্রোহ করিল, অদ্য পর্য্যন্ত সেই ভাবেই আছে।

২ রাজাবলি 17:21

কেননা তিনি দায়ূদের কুল হইতে ইস্রায়েলকে ছিঁড়িয়া লইলে পর তাহারা নবাটের পুত্র যারবিয়ামকে রাজা করিয়াছিল; আর যারবিয়াম সদাপ্রভুর অনুগমন হইতে ইস্রায়েলকে পরাঙ্মুখ করিয়া তাহাদিগকে মহাপাপ করাইয়াছিলেন।

২ ইতিহাস 5:9

সেই দুই বহন-দণ্ড এমন লম্বা ছিল যে, তাহার অগ্রভাগ সিন্দুকের অগ্রে অন্তর্গৃহের সম্মুখে দৃষ্ট হইত, তথাপি তাহা বাহিরে দৃষ্ট হইত না; অদ্য পর্য্যন্ত তাহা সেই স্থানে আছে।

২ ইতিহাস 10:16

যখন সমস্ত ইস্রায়েল দেখিল, রাজা তাহাদের কথায় কর্ণপাত করিলেন না, তখন লোকেরা রাজাকে এই উত্তর দিল, দায়ূদে আমাদের কি অংশ? যিশয়ের পুত্রে আমাদের কোন অধিকার নাই; হে ইস্রায়েল প্রত্যেকে আপন আপন তাম্বুতে যাও; দায়ূদ! এখন তুমি আপনার কুল দেখ। পরে সমস্ত ইস্রায়েল আপন আপন তাম্বুতে চলিয়া গেল।

২ ইতিহাস 13:5

ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলের রাজ্যপদ চিরকালের জন্য দায়ূদকে দিয়াছেন; তাঁহাকে ও তাঁহার সন্তানদিগকে লবণ-নিয়ম দ্বারা দিয়াছেন, ইহা জ্ঞাত হওয়া কি তোমাদের উচিত নয়?

এজরা 9:7

আমাদের পিতৃপুরুষদের সময় অবধি অদ্য পর্য্যন্ত আমরা মহাদোষগ্রস্ত; আমাদের অপরাধের জন্য আমরা, আমাদের রাজগণ ও আমাদের যাজকগণ নানা দেশীয় রাজাদের হস্তগত, খড়্‌গে, বন্দিদশায়, লুটে ও মুখের বিবর্ণতায় সমর্পিত হইয়াছি, ইহা অদ্যাপি দেখা যাইতেছে।

গীতসংহিতা 89:30

তাহার সন্তানেরা যদি আমার ব্যবস্থা ত্যাগ করে, ও আমার শাসনানুসারে না চলে;

Interlinear

Choose Theme