তিনি আপন প্রজাদিগকে খড়্গের হস্তগত করিলেন, আপন অধিকারের প্রতি ক্রুদ্ধ হইলেন।
Cross references
আর পলেষ্টীয়েরা ইস্রায়েলের বিরুদ্ধে সৈন্যরচনা করিল; যখন যুদ্ধ বাধিয়া গেল, তখন ইস্রায়েল পলেষ্টীয়দের সম্মুখে আহত হইল; তাহারা ঐ যুদ্ধক্ষেত্রে সৈন্যশ্রেণীর অনুমান চারি সহস্র লোককে নিহনন করিল।
তখন পলেষ্টীয়েরা যুদ্ধ করিলেন, এবং ইস্রায়েল আহত হইয়া প্রত্যেক জন আপন আপন তাম্বুতে পলায়ন করিল। আর মহাসংহার হইল, কেননা ইস্রায়েলের মধ্যে ত্রিশ সহস্র পদাতিক মারা পড়িল।
কিন্তু তুমিই পরিত্যাগ ও অগ্রাহ্য করিয়াছ, আপন অভিষিক্ত লোকের প্রতি ক্রুদ্ধ হইয়াছ।
হে সদাপ্রভু, বিষম ক্রুদ্ধ হইও না, চিরকাল অপরাধ মনে রাখিও না; বিনতি করি, দেখ, দৃষ্টি কর, আমরা সকলে তোমার প্রজা।
আমি আপন বাটী ত্যাগ করিয়াছি; আপন অধিকার ছাড়িয়া দিয়াছি, আপন প্রাণের প্রিয়পাত্রীকে শত্রুগণের হস্তে সমর্পণ করিয়াছি।
তাহারা গোম বুনিয়াছে, কন্টকরূপ শস্য কাটিয়াছে, অনেক কষ্ট করিলেও কিছু উপকার প্রাপ্ত হয় না; তোমরা সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ প্রযুক্ত তোমাদের ফলের বিষয়ে লজ্জিত হও।