Home Bibles গীতসংহিতা 78:61 · বাংলা বাইবেল
গীতসংহিতা 78:61 · বাংলা বাইবেল

তিনি আপন বল বন্দিদশায়, আপন শোভা বিপক্ষের হস্তে দিলেন।

Cross references

যাত্রাপুস্তক 40:34

তখন মেঘ সমাগম-তাম্বু আচ্ছাদন করিল, এবং সদাপ্রভুর প্রতাপ আবাস পরিপূর্ণ করিল।

বিচারকগণ 18:30

আর দান-সন্তানগণ আপনাদের জন্য সেই ক্ষোদিত প্রতিমা স্থাপন করিল, এবং তদ্দেশীয় লোকদের বন্দিত্বের সময় পর্য্যন্ত মোশির পুত্র গের্শোমের সন্তান যোনাথন এবং তাহার সন্তানগণ দানীয় বংশের পুরোহিত হইল।

১ শমূয়েল 4:17

যে সংবাদ আনিয়াছিল, সে উত্তর করিল, ইস্রায়েল পলেষ্টীয়দের সম্মুখ হইতে পলায়ন করিয়াছে, আবার লোকদের মধ্যে মহাসংহার হইয়াছে; আবার আপনার দুই পুত্র হফ্‌নি ও পীনহসও মরিয়াছে, এবং ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইয়াছে।

১ শমূয়েল 4:21

পরে সে বালকটীর নাম ঈখাবোদ [হীনপ্রতাপ] রাখিয়া কহিল, ইস্রায়েল হইতে প্রতাপ গেল; কেননা ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইয়াছিল, এবং তাহার শ্বশুরের ও স্বামীর মৃত্যু হইয়াছিল।

১ শমূয়েল 6:1

সদাপ্রভুর সিন্দুক পলেষ্টীয়দের দেশে সাত মাস থাকিল।

২ ইতিহাস 6:41

হে সদাপ্রভু ঈশ্বর, এখন তুমি উঠিয়া তোমার বিশ্রাম-স্থানে গমন কর; তুমি ও তোমার শক্তির সিন্দুক। হে সদাপ্রভু ঈশ্বর, তোমার যাজকগণ পরিত্রাণ-বস্ত্র পরিধান করুক ও তোমার সাধুগণ মঙ্গলে আনন্দ করুক।

গীতসংহিতা 24:7

হে পুরদ্বার সকল, মস্তক তোল; হে চিরন্তন কবাট সকল, উত্থিত হও; প্রতাপের রাজা প্রবেশ করিবেন।

গীতসংহিতা 63:2

এইরূপে আমি পবিত্র স্থানে তোমার মুখ চাহিয়া থাকিতাম, তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখিবার জন্য।

গীতসংহিতা 132:8

হে সদাপ্রভু, উঠ, তোমার বিশ্রাম-স্থানে আইস, তুমি ও তোমার শক্তির সিন্দুক আইস।

Interlinear

Choose Theme