আর শালেমে তাঁহার আবাস, সিয়োনে তাঁহার বাসস্থান রহিয়াছে।
Cross references
এবং শালেমের রাজা মল্কীষেদক রুটী ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন, তিনি পরাৎপর ঈশ্বরের যাজক।
কিন্তু আপন নাম স্থাপন জন্য আমি যিরূশালেম মনোনীত করিয়াছি ও আমার প্রজা ইস্রায়েলের অধ্যক্ষ হইবার জন্য দায়ূদকে মনোনীত করিয়াছি।
তোমরা সিয়োন-নিবাসী সদাপ্রভুর প্রশংসা গাও; জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জ্ঞাত কর।
কেননা বিপদের দিনে তিনি আপন আশ্রমে আমাকে সঙ্গোপন করিবেন, আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়া রাখিবেন; তিনি শৈলের উপরে আমাকে তুলিয়া লইবেন।
রমণীয় উচ্চভূমি, সমস্ত পৃথিবীর আনন্দস্থল, উত্তর প্রান্তস্থিত সিয়োন পর্ব্বত, মহান্ রাজার পুরী।
কারণ সদাপ্রভু সিয়োনকে মনোনীত করিয়াছেন, তিনি আপন নিবাসের নিমিত্ত তাহা বাসনা করিয়াছেন।
অয়ি সিয়োন-নিবাসিনি! উচ্চধ্বনি কর, আনন্দগান কর; কেননা যিনি ইস্রায়েলের পবিত্রতম, তিনি তোমার মধ্যে মহান্।
তিনি বাগানের কুটীরের ন্যায় আপন কুটীর দূর করিয়াছেন, আপনার সমাগম-স্থান বিনষ্ট করিয়াছেন; সদাপ্রভু সিয়োনে পর্ব্ব ও বিশ্রামবার বিস্মৃত করাইয়াছেন, প্রচণ্ড ক্রোধে রাজাকে ও যাজককে অবজ্ঞা করিয়াছেন।
সেই যে মল্কীষেদক, যিনি শালেমের রাজা ও পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন, অব্রাহাম যখন রাজাদের সংহার হইতে ফিরিয়া আইসেন, তিনি তখন তাঁহার সহিত সাক্ষাৎ করিলেন, ও তাঁহাকে আশীর্ব্বাদ করিলেন,