Home Bibles ☰ Books গীতসংহিতা 27:5 · বাংলা বাইবেল
গীতসংহিতা 27:5 · বাংলা বাইবেল

কেননা বিপদের দিনে তিনি আপন আশ্রমে আমাকে সঙ্গোপন করিবেন, আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়া রাখিবেন; তিনি শৈলের উপরে আমাকে তুলিয়া লইবেন।

Cross references

২ ইতিহাস 22:12

আর যোয়াশ তাঁহাদের সহিত ঈশ্বরের গৃহে ছয় বৎসর যাবৎ লুক্কায়িত রহিলেন; তখন অথলিয়া দেশের উপরে রাজত্ব করিতেছিল।

নেহেমিয়া 6:10

পরে মহেটবেলের সন্তান দলায়ের পুত্র যে শময়িয় রুদ্ধ ছিল, তাহার গৃহে আমি গেলাম; আর সে কহিল, আইস, আমরা ঈশ্বরের গৃহে, মন্দিরের ভিতরে, একত্র হই, ও মন্দিরের দ্বার সকল রুদ্ধ করি, কেননা লোকে তোমাকে বধ করিতে আসিবে, রাত্রিকালেই তোমাকে বধ করিতে আসিবে।

গীতসংহিতা 10:1

হে সদাপ্রভু, কেন দূরে দাঁড়াইয়া থাক? সঙ্কটের সময়ে কেন লুকাইয়া থাক?

গীতসংহিতা 17:8

নয়নের তারার ন্যায় আমাকে রক্ষা কর, তোমার পক্ষের ছায়াতে আমাকে সঙ্গোপন কর,

গীতসংহিতা 18:33

তিনি আমার চরণ হরিণীর চরণবৎ করেন, আমার উচ্চস্থলীতে আমাকে সংস্থাপন করেন।

গীতসংহিতা 31:20

তুমি মনুষ্যের কুমন্ত্রণা হইতে তাহাদিগকে আপন শ্রীমুখের অন্তরালে সঙ্গোপন করিবে, জিহ্বাসমূহের বিরোধ হইতে তাহাদিগকে আশ্রমের মধ্যে লুকাইয়া রাখিবে।

গীতসংহিতা 31:21

ধন্য সদাপ্রভু, কেননা তিনি দৃঢ় নগরে আমার প্রতি আশ্চর্য্য দয়া করিলেন।

গীতসংহিতা 32:6

এজন্য যখন তোমাকে পাওয়া যায়, প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক, অবশ্য জলরাশির প্লাবন হইলে তাহা তাহার নিকটে আসিবে না।

গীতসংহিতা 32:7

তুমি আমার অন্তরাল, তুমি সঙ্কট হইতে আমাকে উদ্ধার করিবে; রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। সেলা।

গীতসংহিতা 40:2

তিনি বিনাশের গর্ত্ত হইতে, পঙ্কময় ভূমি হইতে, আমাকে তুলিলেন, তিনি শৈলের উপরে আমার চরণ রাখিলেন, আমার পাদসঞ্চার দৃঢ় করিলেন।

গীতসংহিতা 40:3

তিনি আমার মুখে নূতন গীত, আমাদের ঈশ্বরের স্তব দিলেন; অনেকে ইহা দেখিবে, ভীত হইবে, ও সদাপ্রভুতে বিশ্বাস করিবে।

গীতসংহিতা 46:1

ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল। তিনি সঙ্কটকালে অতি সুপ্রাপ্য সহায়।

গীতসংহিতা 50:15

আর সঙ্কটের দিনে আমাকে ডাকিও; আমি তোমাকে উদ্ধার করিব, ও তুমি আমার গৌরব করিবে।

গীতসংহিতা 57:1

আমার প্রতি কৃপা কর, হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, কেননা আমার প্রাণ তোমার শরণাগত; তোমার পক্ষের ছায়ায় আমি শরণ লইব, যে পর্য্যন্ত এই সব দুর্দ্দশা অতীত না হয়।

গীতসংহিতা 61:2

চিত্ত অবসন্ন হইলে আমি পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব; আমা অপেক্ষা উচ্চ শৈলে আমাকে লইয়া যাও।

গীতসংহিতা 61:3

কেননা তুমি হইয়াছ আমার আশ্রয়, শত্রু হইতে রক্ষাকারী দৃঢ় দুর্গ।

Interlinear

Choose Theme