Home Bibles গীতসংহিতা 73:15 · বাংলা বাইবেল
গীতসংহিতা 73:15 · বাংলা বাইবেল

যদি আমি বলিতাম, এইরূপ বর্ণনা করিব, তবে দেখ, তোমার সন্তানদের বংশের প্রতি বিশ্বাসঘাতক হইতাম।

Cross references

১ শমূয়েল 2:24

হে আমার পুত্রগণ, না না, আমি যে জনরব শুনিতে পাইতেছি, তাহা ভাল নয়; তোমরা সদাপ্রভুর প্রজাদিগকে আজ্ঞালঙ্ঘন করাইতেছ।

গীতসংহিতা 14:5

ঐ স্থানে তাহারা বড় ভয় পাইয়াছে; কেননা ঈশ্বর ধার্ম্মিক বংশের মধ্যবর্ত্তী।

গীতসংহিতা 22:30

এক বংশ তাঁহার সেবা করিবে, প্রভুর সম্বন্ধে ইহা ভাবী বংশকে বলা যাইবে।

গীতসংহিতা 24:6

এই তাঁহার অন্বেষণকারীদের বংশ; ইহারা তোমার মুখের অন্বেষী, হে যাকোবের [ঈশ্বর]। সেলা।

মালাখি 2:8

কিন্তু তোমরা পথ হইতে সরিয়া পড়িয়াছ, ব্যবস্থার বিষয়ে অনেককে উছোট খাওয়াইয়াছ; তোমরা লেবির নিয়ম নষ্ট করিয়াছ; ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।

মথি 18:6

কিন্তু যে ক্ষুদ্রগণ আমাতে বিশ্বাস করে, যে কেহ তাহাদের মধ্যে এক জনেরও বিঘ্ন জন্মায়, তাহার গলায় বৃহৎ যাঁতা বাঁধিয়া তাহাকে সমুদ্রের অগাধ জলে ডুবাইয়া দেওয়া বরং তাহার পক্ষে ভাল।

রোমীয় 14:15

বস্তুতঃ তোমার ভ্রাতা যদি খাদ্য সামগ্রী প্রযুক্ত দুঃখিত হয়, তবে তুমি আর প্রেমের নিয়মে চলিতেছ না। যাহার নিমিত্ত খ্রীষ্ট মরিলেন, তোমার খাদ্য সামগ্রী দ্বারা তাহাকে নষ্ট করিও না।

রোমীয় 14:21

মাংস ভক্ষণ বা দ্রাক্ষারস পান, অথবা যে কিছুতে তোমার ভ্রাতা ব্যাঘাত কি বিঘ্ন পায়, কি দুর্ব্বল হয়, এমন কিছুই না করা ভাল।

১ করিন্থীয় 8:11

বস্তুতঃ তোমার জ্ঞান দ্বারা সেই ভ্রাতা যাহার নিমিত্ত খ্রীষ্ট মরিয়াছেন, সেই দুর্ব্বল ব্যক্তি নষ্ট হয়।

১ পিতর 2:9

কিন্তু তোমরা “মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, [ঈশ্বরের] নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাঁহারই গুণকীর্ত্তন কর,” যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন।

Interlinear

Choose Theme