Home Bibles গীতসংহিতা 69:11 · বাংলা বাইবেল
গীতসংহিতা 69:11 · বাংলা বাইবেল

যখন আমি চট পরিধান করিলাম, তখন তাহাদের কাছে প্রবাদের বিষয় হইলাম।

Cross references

দ্বিতীয় বিবরণ 28:37

আর সদাপ্রভু তোমাকে যে সকল জাতির মধ্যে লইয়া যাইবেন, তাহাদের কাছে তুমি বিস্ময়ের, প্রবাদের ও উপহাসের আস্পদ হইবে।

১ রাজাবলি 9:7

তবে আমি ইস্রায়েলকে যে দেশ দিয়াছি, তাহা হইতে তাহাদিগকে উচ্ছেদ করিব, এবং আপন নামের জন্য এই যে গৃহ পবিত্র করিলাম, ইহা আমার দৃষ্টিপথ হইতে দূর করিব, এবং সমস্ত জাতির মধ্যে ইস্রায়েল প্রবাদের ও উপহাসের আস্পদ হইবে।

ইয়োব 17:6

উনি আমাকে লোকদের হাস্যাস্পদ করিয়াছেন, লোকে যাহার মুখে থুথু ফেলে, আমি এমন হইলাম।

গীতসংহিতা 35:13

কিন্তু তাহাদের পীড়ার সময়ে আমি চট পরিতাম, আমি উপবাস দ্বারা আপন প্রাণকে দুঃখ দিতাম, আমার প্রার্থনা আমার বক্ষে ফিরিয়া আসিবে।

গীতসংহিতা 44:13

তুমি আমাদের প্রতিবাসিগণের কাছে আমাদিগকে তিরস্কারের বিষয়, আমাদের চতুর্দ্দিক্‌স্থিত লোকদের উপহাস ও বিদ্রূপের পাত্র করিতেছ।

গীতসংহিতা 109:24

উপবাস দ্বারা আমার হাঁটু দুর্ব্বল হইয়াছে, বসার অভাবে আমার মাংস বিকৃত হইয়াছে।

যিশাইয় 20:2

তৎকালে সদাপ্রভু আমোসের পুত্র যিশাইয় দ্বারা এই কথা কহিলেন, তুমি গিয়া আপন কটিদেশ হইতে চট মুক্ত কর, ও পদ হইতে পাদুকা খুল। তাহাতে তিনি তাহা করিলেন, বিবস্ত্র ও শূন্যপদ হইয়া ভ্রমণ করিতে লাগিলেন।

যিশাইয় 22:12

আর সেই দিন প্রভু, বাহিনীগণের সদাপ্রভু রোদন, বিলাপ, মস্তক মুণ্ডন ও কটিদেশে চট বন্ধন ঘোষণা করিলেন;

যিরমিয় 24:9

আমি অমঙ্গলার্থে তাহাদিগকে পৃথিবীর সমুদয় রাজ্যে ভাসিয়া বেড়াইবার জন্য সমর্পণ করিব; এবং যে সকল স্থানে তাড়না করিব, সেই সকল স্থানে তাহাদিগকে টিটকারি, প্রবাদ, বিদ্রূপ, ও অভিশাপের পাত্র করিব।

যোয়েল 1:8

তুমি এমন কন্যার ন্যায় বিলাপ কর, যে যৌবনকালীন কান্তের শোকে চটপরিহিতা।

যোয়েল 1:13

হে যাজকগণ, তোমরা বদ্ধকটি হইয়া বিলাপ কর; হে যজ্ঞবেদির পরিচারকগণ, হাহাকার কর; হে আমার ঈশ্বরের পরিচারকগণ, আইস, চট পরিয়া সমস্ত রাত্রি যাপন কর; কেননা তোমাদের ঈশ্বরের গৃহে ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যের অভাব হইয়াছে।

Interlinear

Choose Theme