Home Bibles ☰ Books গীতসংহিতা 68:27 · বাংলা বাইবেল
গীতসংহিতা 68:27 · বাংলা বাইবেল

সেখানে আছেন তাহাদের শাসক কনিষ্ঠ বিন্যামীন, যিহূদার অধ্যক্ষগণ ও তাহাদের জনগণ, সবূলূনের অধ্যক্ষগণ, নপ্তালির অধ্যক্ষগণ।

Cross references

আদিপুস্তক 42:32

আমরা বারো ভাই, সকলেই এক পিতার সন্তান; কিন্তু এক জন নাই, এবং ছোটটী অদ্য কনান দেশে পিতার কাছে আছে।

গণনা 34:21

বিন্যামীন বংশের কিশ্‌লোনের পুত্র ইলীদদ।

বিচারকগণ 5:18

সবূলূন-প্রজাগণ প্রাণ তুচ্ছ করিল মৃত্যু পর্য্যন্ত, নপ্তালিও করিল ক্ষেত্রের উচ্চ উচ্চ স্থানে।

বিচারকগণ 20:35

তখন সদাপ্রভু ইস্রায়েলের সম্মুখে বিন্যামীনকে আঘাত করিলেন, আর সেই দিন ইস্রায়েল-সন্তানগণ বিন্যামীনের পঁচিশ সহস্র এক শত লোককে সংহার করিল, ইহারা সকলেই খড়্‌গধারী ছিল।

বিচারকগণ 21:6

আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের ভ্রাতা বিন্যামীনের জন্য অনুতাপ করিয়া কহিল, ইস্রায়েলের মধ্য হইতে অদ্য এক বংশ উচ্ছিন্ন হইল।

১ শমূয়েল 9:21

শৌল উত্তর করিলেন, আমি কি ইস্রায়েল-বংশ সকলের মধ্যে ক্ষুদ্রতম বিন্যামীন বংশীয় নহি? আবার বিন্যামীন বংশের মধ্যে আমার গোষ্ঠী কি সর্ব্বাপেক্ষা ক্ষুদ্র নয়? তবে আপনি আমাকে কেন এই প্রকার কথা কহেন?

২ শমূয়েল 3:19

আর অব্‌নের বিন্যামীন বংশের কর্ণগোচরেও সেই কথা কহিলেন। আর ইস্রায়েলের ও বিন্যামীনের সমস্ত কুলের দৃষ্টিতে যাহা ভাল বোধ হইল, অব্‌নের সেই সকল কথা দায়ূদের কর্ণগোচরে বলিবার জন্য হিব্রোণে যাত্রা করিলেন।

১ ইতিহাস 12:16

আর বিন্যামীনের ও যিহূদার সন্তানগণের মধ্যে কতকগুলি লোক দায়ূদের নিকটে দুর্গম স্থানে আসিয়াছিল।

১ ইতিহাস 12:29

আর শৌলের জ্ঞাতি বিন্যামীন-সন্তানদের মধ্যে তিন সহস্র লোক; কারণ সেই সময় পর্য্যন্ত তাহাদের অধিকাংশ লোক শৌলের কুলের বশ্যতা স্বীকার করিত।

১ ইতিহাস 15:3

পরে দায়ূদ সদাপ্রভুর সিন্দুকের জন্য যে স্থান প্রস্তুত করিয়াছিলেন, সেই স্থানে তাহা আনিবার নিমিত্ত সমস্ত ইস্রায়েলকে যিরূশালেমে একত্র করিলেন।

১ ইতিহাস 27:12

নবম মাসের জন্য নবম সেনাপতি বিন্যামীন-বংশজাত অনাথোতীয় অবীয়েষর; তাঁহার দলে চব্বিশ সহস্র লোক ছিল।

গীতসংহিতা 26:12

আমার চরণ সমভূমিতে দাঁড়াইয়া আছে; আমি মণ্ডলীগণের মধ্যে সদাপ্রভুর ধন্যবাদ করিব।

গীতসংহিতা 47:9

জাতিগণের প্রধানেরা একত্র হইয়াছেন, অব্রাহামের ঈশ্বরের প্রজা হইবার উদ্দেশে; কারণ পৃথিবীর ঢাল সকল ঈশ্বরের; তিনি অতিশয় উন্নত।

Interlinear

Choose Theme