Home Bibles ১ ইতিহাস 15:3 · বাংলা বাইবেল
১ ইতিহাস 15:3 · বাংলা বাইবেল

পরে দায়ূদ সদাপ্রভুর সিন্দুকের জন্য যে স্থান প্রস্তুত করিয়াছিলেন, সেই স্থানে তাহা আনিবার নিমিত্ত সমস্ত ইস্রায়েলকে যিরূশালেমে একত্র করিলেন।

Cross references

লেবীয় 9:5

তখন তাহারা মোশির আজ্ঞানুসারে এই সকল সমাগম-তাম্বুর সম্মুখে আনিল, আর সমস্ত মণ্ডলী নিকটবর্ত্তী হইয়া সদাপ্রভুর সম্মুখে দাঁড়াইল।

২ শমূয়েল 6:12

পরে দায়ূদ রাজা শুনিলেন, ঈশ্বরের সিন্দুকের জন্য সদাপ্রভু ওবেদ-ইদোমের বাটী ও তাহার সর্ব্বস্ব আশীর্ব্বাদযুক্ত করিয়াছেন; তাহাতে দায়ূদ গিয়া ওবেদ-ইদোমের বাটী হইতে আনন্দসহকারে ঈশ্বরের সিন্দুক দায়ূদ-নগরে আনিলেন।

২ শমূয়েল 6:17

পরে লোকেরা সদাপ্রভুর সিন্দুক ভিতরে আনিয়া স্বস্থানে, অর্থাৎ সিন্দুকের জন্য দায়ূদ যে তাম্বু স্থাপন করিয়াছিলেন, তাহার মধ্যে রাখিল, এবং দায়ূদ সদাপ্রভুর সম্মুখে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিলেন।

১ রাজাবলি 8:1

পরে শলোমন দায়ূদ-নগর অর্থাৎ সিয়োন হইতে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক উঠাইয়া আনিবার জন্য ইস্রায়েলের প্রাচীনগণকে ও সমস্ত বংশপতিকে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলাধ্যক্ষদিগকে, যিরূশালেমে শলোমন রাজার নিকটে একত্র করিলেন।

১ ইতিহাস 13:2

আর দায়ূদ সমস্ত ইস্রায়েল-সমাজকে কহিলেন, যদি তোমাদের বিহিত বোধ হয়, ও আমাদের ঈশ্বর সদাপ্রভু হইতে এ কার্য্য হইয়া থাকে, তবে আইস, আমরা ইস্রায়েলের সমস্ত প্রদেশে আমাদের অবশিষ্ট ভ্রাতৃগণের কাছে লোক পাঠাই, তাহাদের নিকটে যাজকগণ ও লেবীয়েরা আপন আপন পরিসর-বিশিষ্ট নগরে বাস করে, তাহারা যেন আমাদের নিকটে একত্র হয়;

১ ইতিহাস 13:5

পরে কিরিয়ৎ-যিয়ারীম হইতে ঈশ্বরের সিন্দুক আনিবার জন্য দায়ূদ মিসরের সীহোর নদী অবধি হমাতের প্রবেশ-স্থান পর্য্যন্ত সমস্ত ইস্রায়েলকে একত্র করিলেন।

১ ইতিহাস 15:1

আর দায়ূদ আপনার জন্য দায়ূদ-নগরে [অনেক] গৃহ নির্ম্মাণ করিলেন, এবং ঈশ্বরের সিন্দুকের জন্য একটী স্থান প্রস্তুত করিলেন, তাহার নিমিত্ত এক তাম্বু স্থাপন করিলেন।

১ ইতিহাস 15:12

তোমরা লেবীয়দের পিতৃকুলপতি, তোমরা ও তোমাদের ভ্রাতারা আপনাদিগকে পবিত্র কর, তাহাতে আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকের জন্য যে স্থান প্রস্তুত করিয়াছি, সে স্থানে তাহা আনিতে পারিবে।

১ ইতিহাস 16:1

পরে লোকেরা ঈশ্বরের সিন্দুক ভিতরে আনিয়া, দায়ূদ তাহার জন্য যে তাম্বু স্থাপন করিয়াছিলেন, তাহার মধ্যে রাখিল, এবং ঈশ্বরের সম্মুখে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল।

২ ইতিহাস 1:2

পরে শলোমন সমস্ত ইস্রায়েলের অর্থাৎ সহস্রপতিদের, শতপতিদের, বিচারকর্ত্তাদের ও সমস্ত ইস্রায়েলের যাবতীয় অধ্যক্ষের—কুলপতিদিগের—সহিত কথা কহিলেন।

২ ইতিহাস 1:4

কিন্তু ঈশ্বরের সিন্দুক দায়ূদ কিরিয়ৎ-যিয়ারীম হইতে, দায়ূদ তাহার জন্য যে স্থান প্রস্তুত করিয়াছিলেন, সেই স্থানে আনিয়াছিলেন, কেননা তিনি তাহার জন্য যিরূশালেমে এক তাম্বু স্থাপন করিয়াছিলেন।

২ ইতিহাস 5:2

পরে শলোমন দায়ূদ-নগর অর্থাৎ সিয়োন হইতে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক উঠাইয়া আনিবার জন্য ইস্রায়েলের প্রাচীনগণকে ও সমস্ত বংশপতিকে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলাধ্যক্ষদিগকে, যিরূশালেমে একত্র করিলেন।

Interlinear

Choose Theme