Home Bibles গীতসংহিতা 68:19 · বাংলা বাইবেল
গীতসংহিতা 68:19 · বাংলা বাইবেল

ধন্য প্রভু, যিনি দিন দিন আমাদের ভার বহন করেন; সেই ঈশ্বর আমাদের পরিত্রাণ। সেলা।

Cross references

গীতসংহিতা 32:7

তুমি আমার অন্তরাল, তুমি সঙ্কট হইতে আমাকে উদ্ধার করিবে; রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। সেলা।

গীতসংহিতা 55:22

তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পন কর; তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন, কখনও ধার্ম্মিককে বিচলিত হইতে দিবেন না।

গীতসংহিতা 65:5

হে আমাদের ত্রাণেশ্বর, তুমি ধার্ম্মিকতায় ভয়ানক ক্রিয়া দ্বারা আমাদিগকে উত্তর দিবে; তুমি পৃথিবীর সমস্ত প্রান্তের, এবং দূরবর্ত্তী সমুদ্রবাসীদের বিশ্বাস-ভূমি।

গীতসংহিতা 72:17

তাঁহার নাম অনন্তকাল থাকিবে; সূর্য্যের স্থিতি পর্য্যন্ত তাঁহার নাম সতেজ থাকিবে; মনুষ্যেরা তাঁহাকে আশীর্ব্বাদ পাইবে; সমুদয় জাতি তাঁহাকে ধন্য ধন্য বলিবে।

গীতসংহিতা 103:1

হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ কর; হে আমার অন্তরস্থ সকল, তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর।

গীতসংহিতা 139:17

হে ঈশ্বর, আমার পক্ষে তোমার সঙ্কল্প সকল কেমন মূল্যবান। তাহার সমষ্টি কেমন অধিক!

যিশাইয় 46:4

আর তোমাদের বৃদ্ধ বয়স পর্য্যন্ত আমি যে সেই থাকিব, পক্বকেশ হওয়া পর্য্যন্ত আমিই তুলিয়া বহন করিব; আমিই নির্ম্মাণ করিয়াছি, আমিই বহন করিব; হাঁ, আমিই তুলিয়া বহন করিব, রক্ষা করিব।

বিলাপগাথা 3:23

নূতন নূতন করুণা প্রতি প্রভাতে! তোমার বিশ্বস্ততা মহৎ।

ইফিষীয় 1:3

ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্ব্বাদে স্বর্গীয় স্থানে খ্রীষ্টে আশীর্ব্বাদ করিয়াছেন;

Interlinear

Choose Theme