গীতসংহিতা 66:17 · বাংলা বাইবেল
আমি নিজ মুখে তাঁহাকে ডাকিলাম, তাঁহার প্রতিষ্ঠা আমার জিহ্বাগ্রে ছিল।
Cross references
গীতসংহিতা 30:1
সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করিব, কেননা তুমি আমাকে উঠাইয়াছ, আমার শত্রুগণকে আমার বিষয়ে আনন্দ করিতে দেও নাই।
গীতসংহিতা 30:8
সদাপ্রভু, আমি তোমাকেই ডাকিলাম, সদাপ্রভুরই কাছে বিনতি করিলাম।
গীতসংহিতা 30:9
কূপে নামিলে আমার রক্তে কি লাভ? ধূলি কি তোমার স্তব করিবে? তোমার সত্য কি প্রচার করিবে?
গীতসংহিতা 34:3
আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্ত্তন কর; আইস, আমরা একসঙ্গে তাঁহার নামের প্রতিষ্ঠা করি।
গীতসংহিতা 34:6
এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন, ইহাকে সকল সঙ্কট হইতে নিস্তার করিলেন।
গীতসংহিতা 116:1
আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি।
গীতসংহিতা 116:12
আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্ত্তে তাঁহাকে কি ফিরাইয়া দিব?
গীতসংহিতা 145:1
আমি তোমার প্রতিষ্ঠা করিব, হে আমার ঈশ্বর, হে রাজন্, আমি অনন্তকাল তোমার নামের ধন্যবাদ করিব।