Home Bibles গীতসংহিতা 30:9 · বাংলা বাইবেল
গীতসংহিতা 30:9 · বাংলা বাইবেল

কূপে নামিলে আমার রক্তে কি লাভ? ধূলি কি তোমার স্তব করিবে? তোমার সত্য কি প্রচার করিবে?

Cross references

গীতসংহিতা 6:5

কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, পাতালে কে তোমার স্তব করিবে?

গীতসংহিতা 66:17

আমি নিজ মুখে তাঁহাকে ডাকিলাম, তাঁহার প্রতিষ্ঠা আমার জিহ্বাগ্রে ছিল।

গীতসংহিতা 88:10

তুমি কি মৃতগণের পক্ষে আশ্চর্য্য ক্রিয়া করিবে? প্রেতগণ কি উঠিয়া তোমার স্তবগান করিবে? সেলা।

গীতসংহিতা 115:17

মৃতেরা সদাপ্রভুর প্রশংসা করে না, যাহারা নিস্তব্ধ স্থানে নামে, তাহারা কেহ করে না।

গীতসংহিতা 118:17

আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব, আর সদাপ্রভুর কর্ম্ম সকল বর্ণনা করিব।

উপদেশক 9:10

তোমার হস্ত যে কোন কার্য্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা কর; কেননা তুমি যে স্থানে যাইতেছ, সেই পাতালে কোন কার্য্য কি সঙ্কল্প, কি বিদ্যা কি প্রজ্ঞা, কিছুই নাই।

যিশাইয় 38:18

পাতাল ত তোমার স্তবগান করে না; মৃত্যু তোমার প্রশংসা করে না; গর্ত্তগামীরা তোমার সত্যের অপেক্ষা করে না।

Interlinear

Choose Theme