Home Bibles গীতসংহিতা 55:5 · বাংলা বাইবেল
গীতসংহিতা 55:5 · বাংলা বাইবেল

ভয় ও কম্প আমাতে প্রবেশ করিয়াছে, আমি মহাত্রাসে আচ্ছন্ন হইয়াছি।

Cross references

২ শমূয়েল 15:14

তখন দায়ূদের যে সকল দাস যিরূশালেমে তাঁহার নিকটে ছিল, তাহাদিগকে তিনি কহিলেন, আইস, আমরা উঠিয়া পলায়ন করি, কেননা অবশালোম হইতে আমাদের কাহারও বাঁচিবার যো নাই; শীঘ্র করিয়া চল, নতুবা সে সত্বর আমাদের সঙ্গ ধরিয়া আমাদিগকে বিপদ্‌গ্রস্ত করিবে, ও খড়্‌গধারে নগরে আঘাত করিবে।

ইয়োব 6:4

কারণ সর্ব্বশক্তিমানের বাণ সকল আমার ভিতরে প্রবিষ্ট, আমার আত্মা সে সকলের বিষ পান করিতেছে, ঈশ্বরীয় ত্রাসদল আমার বিরুদ্ধে শ্রেণীবদ্ধ।

ইয়োব 21:6

মনে পড়িলেই আমি বিহ্বল হই, আমার মাংস কম্পিত হয়।

ইয়োব 23:15

এই কারণ আমি তাঁহার সাক্ষাতে বিহ্বল হই; যখন বিবেচনা করি তাঁহা হইতে ভীত হই।

গীতসংহিতা 18:6

সঙ্গটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশে আর্ত্তনাদ করিলাম; তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন, তাঁহার সম্মুখে আমার আর্ত্তনাদ তাঁহার কর্ণে প্রবেশ করিল।

গীতসংহিতা 42:6

আমার প্রাণ আমার অন্তরে অবসন্ন হইতেছে; সেইজন্য আমি তোমাকে স্মরণ করিতেছি, যর্দ্দনের দেশ হইতে, আর হর্ম্মোণ গিরিশ্রেণী, মিৎসিয়র পর্ব্বত হইতে।

গীতসংহিতা 61:2

চিত্ত অবসন্ন হইলে আমি পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব; আমা অপেক্ষা উচ্চ শৈলে আমাকে লইয়া যাও।

গীতসংহিতা 88:15

বাল্যকাল হইতে আমি দুঃখী ও মৃতকল্প; আমি তোমার ত্রাসভারে সঙ্কুচিত।

গীতসংহিতা 119:120

তোমার ভয়ে আমার শরীর রোমাঞ্চিত হয়, তোমার শাসনকলাপে আমি ভীত।

যিশাইয় 21:4

আমার হৃদয় দুপ্‌ দুপ্‌ করিতেছে, মহাত্রাস আমাকে ভয়গ্রস্ত করিতেছে; আমি যে সন্ধ্যাকাল ভালবাসিয়াছিলাম, তাহা তিনি আমার পক্ষে ভয়ানক করিলেন।

ইজেকিয়েল 7:18

তাহারা কটিদেশে চট বাঁধিবে, মহাত্রাসে আচ্ছন্ন হইবে, সকলের মুখে কালি পড়িবে, তাহাদের সকলের মস্তকে টাক পড়িবে।

লূক 22:44

পরে তিনি মর্ম্মভেদী দুঃখে মগ্ন হইয়া আরও একাগ্র ভাবে প্রার্থনা করিলেন; আর তাঁহার ঘর্ম্ম যেন রক্তের ঘনীভূত বড় বড় ফোঁটা হইয়া ভূমিতে পড়িতে লাগিল।

Interlinear

Choose Theme