Home Bibles গীতসংহিতা 5:8 · বাংলা বাইবেল
গীতসংহিতা 5:8 · বাংলা বাইবেল

হে সদাপ্রভু, আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্ম্মশীলতায় আমাকে চালাও, আমার সম্মুখে তোমার পথ সরল কর।

Cross references

২ শমূয়েল 12:14

কিন্তু এই কর্ম্ম দ্বারা আপনি সদাপ্রভুর শত্রুগণকে নিন্দা করিবার বড় সুযোগ দিয়াছেন, এই জন্য আপনার নবজাত পুত্রটী অবশ্য মরিবে।

গীতসংহিতা 25:4

সদাপ্রভু, তোমার পথ সকল আমাকে জ্ঞাত কর; তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দেও।

গীতসংহিতা 27:11

সদাপ্রভু, তোমার পথ আমাকে শিখাও, সমান পথে আমাকে গমন করাও, আমার শত্রুগণ প্রযুক্ত ইহা কর।

গীতসংহিতা 31:1

সদাপ্রভু, আমি তোমারই শরণ লইয়াছি; আমাকে কখনও লজ্জিত হইতে দিও না; তোমার ধর্ম্মশীলতায় আমাকে রক্ষা কর।

গীতসংহিতা 54:5

তিনি অমঙ্গল আমার গুপ্ত শত্রুদের কাছে ফিরাইয়া দিবেন; তুমি আপন সত্যে তাহাদিগকে সংহার কর।

গীতসংহিতা 59:10

আমার দয়াবান্‌ ঈশ্বর আমার সম্মুখবর্ত্তী হইবেন, ঈশ্বর আমার গুপ্ত শত্রুদের দশা আমাকে দেখাইবেন।

গীতসংহিতা 86:11

হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দেও, আমি তোমার সত্যে চলিব; তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র কর।

গীতসংহিতা 119:10

আমি সর্ব্বান্তঃকরণে তোমার অন্বেষণ করিয়াছি, আমাকে তোমার আজ্ঞা-পথ ছাড়িয়া ঘুরিয়া বেড়াইতে দিও না।

গীতসংহিতা 119:64

তোমার দয়াতে, হে সদাপ্রভু, পৃথিবী পরিপূর্ণ, আমাকে তোমার বিধিকলাপ শিক্ষা দেও।

গীতসংহিতা 138:2

তব পবিত্র মন্দিরের অভিমুখে প্রণিপাত করিব, তব দয়া ও তব সত্য প্রযুক্ত তোমার নামের স্তব করিব; কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আপন বচন মহিমান্বিত করিয়াছ।

গীতসংহিতা 143:8

প্রাতে আমাকে তোমার দয়ার বচন শুনাও, কেননা তোমাতে আমি নির্ভর করিতেছি; আমার গন্তব্য পথ আমাকে জানাও, কেননা আমি তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি।

হিতোপদেশ 3:5

তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর; তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না;

হিতোপদেশ 4:25

তোমার চক্ষু সরল দৃষ্টি করুক, তোমার চক্ষুর পাতা সোজাভাবে সম্মুখে দেখুক।

যোনা 2:5

জলরাশি আমাকে ঘেরিল, প্রাণ পর্য্যন্ত উঠিল, জলধি আমাকে বেষ্টন করিল, মৃণাল আমার মস্তকে জড়াইল।

মথি 3:3

ইনিই সেই ব্যক্তি, যাঁহার বিষয়ে যিশাইয় ভাববাদী দ্বারা এই কথা কথিত হইয়াছিল, “প্রান্তরে এক জনের রব, সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত কর, তাঁহার রাজপথ সকল সরল কর।”

ইব্রীয় 12:13

এবং আপন আপন চরণের জন্য সরল পথ প্রস্তুত কর, যেন যাহা খঞ্জ তাহা স্থানচ্যুত না হয়, বরং সুস্থ হয়।

Interlinear

Choose Theme