Home Bibles গীতসংহিতা 143:8 · বাংলা বাইবেল
গীতসংহিতা 143:8 · বাংলা বাইবেল

প্রাতে আমাকে তোমার দয়ার বচন শুনাও, কেননা তোমাতে আমি নির্ভর করিতেছি; আমার গন্তব্য পথ আমাকে জানাও, কেননা আমি তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি।

Cross references

আদিপুস্তক 32:24

আর যাকোব তথায় একাকী রহিলেন, এবং এক পুরুষ প্রভাত পর্য্যন্ত তাঁহার সহিত মল্লযুদ্ধ করিলেন;

বিচারকগণ 13:12

মানোহ কহিলেন, এখন আপনার বাক্য সফল হউক; সেই বালকের প্রতি কি বিধি ও কি কর্ত্তব্য?

১ শমূয়েল 23:12

সদাপ্রভু কহিলেন, সে আসিবে। দায়ূদ জিজ্ঞাসা করিলেন, কিয়ীলার গৃহস্থেরা কি আমাকে ও আমার লোকদিগকে শৌলের হস্তে সমর্পণ করিবে? সদাপ্রভু কহিলেন, সমর্পণ করিবে।

গীতসংহিতা 5:8

হে সদাপ্রভু, আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্ম্মশীলতায় আমাকে চালাও, আমার সম্মুখে তোমার পথ সরল কর।

গীতসংহিতা 25:1

সদাপ্রভু, তোমারই দিকে আমি নিজ প্রাণ উত্তোলন করি।

গীতসংহিতা 25:4

সদাপ্রভু, তোমার পথ সকল আমাকে জ্ঞাত কর; তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দেও।

গীতসংহিতা 25:20

আমার প্রাণ রক্ষা কর, আমাকে উদ্ধার কর, আমাকে লজ্জিত হইতে দিও না, কেননা আমি তোমার শরণ লইয়াছি।

গীতসংহিতা 27:11

সদাপ্রভু, তোমার পথ আমাকে শিখাও, সমান পথে আমাকে গমন করাও, আমার শত্রুগণ প্রযুক্ত ইহা কর।

গীতসংহিতা 30:5

কেননা তাঁহার ক্রোধ নিমেষমাত্র থাকে, তাঁহার অনুগ্রহেতেই জীবন; সন্ধ্যাকালে রোদন অতিথিরূপে আইসে, কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত।

গীতসংহিতা 32:8

আমি তোমাকে বুদ্ধি দিব, ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব।

গীতসংহিতা 42:8

সদাপ্রভু দিবসে আপন দয়াকে আদেশ করিবেন, রাত্রিতে তাঁহার স্তোত্র আমার সঙ্গী হইবে, আমার জীবনেশ্বরের কাছে প্রার্থনা [করিব]।

গীতসংহিতা 46:5

ঈশ্বর তাহার মধ্যবর্ত্তী, তাহা বিচলিত হইবে না; প্রভাতেই ঈশ্বর তাহার সাহায্য করিবেন।

গীতসংহিতা 59:16

কিন্তু আমি তোমার বল কীর্ত্তন করিব, তোমার দয়ার জন্য প্রত্যূষে আনন্দধ্বনি করিব; কেননা তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চদুর্গ, আমার সঙ্কটের দিনে আশ্রয়।

গীতসংহিতা 86:4

নিজ দাসের প্রাণ আনন্দিত কর, কেননা, হে প্রভু, আমি তোমার উদ্দেশে আমার প্রাণ উত্তোলন করি।

গীতসংহিতা 90:14

প্রত্যূষে আমাদিগকে তোমার দয়াতে তৃপ্ত কর, যেন আমরা যাবজ্জীবন আনন্দ ও আহ্লাদ করি।

গীতসংহিতা 119:34

আমাকে বিবেচনা দেও, আমি তোমার ব্যবস্থা মানিব, সর্ব্বান্তঃকরণে তাহা পালন করিব।

গীতসংহিতা 119:73

তোমার হস্ত আমার গঠন ও স্থিতি করিয়াছে; আমাকে বিবেচনা দেও, যেন তোমার আজ্ঞা সকল শিখিতে পারি।

গীতসংহিতা 143:10

তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দেও; কেননা তুমিই আমার ঈশ্বর; তোমার আত্মা মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়া চালাও।

হিতোপদেশ 3:5

তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর; তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না;

যিশাইয় 30:21

আর দক্ষিণে কি বামে ফিরিবার সময়ে তোমার কর্ণ পশ্চাৎ হইতে এই বাণী শুনিতে পাইবে, এই পথ, তোমরা এই পথেই চল।

যিশাইয় 48:17

সদাপ্রভু, তোমার মুক্তিদাতা, ইস্রায়েলের পবিত্রতম, এই কথা কহেন, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি, ও তোমার গন্তব্য পথে তোমাকে গমন করাই।

বিলাপগাথা 3:41

আইস, হস্তযুগলের সহিত হৃদয়কেও স্বর্গনিবাসী ঈশ্বরের দিকে উত্তোলন করি।

হোশেয় 6:3

আইস, আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই, জ্ঞাত হইবার জন্য অনুধাবন করি; অরুণোদয়ের ন্যায় তাঁহার উদয় নিশ্চিত; আর তিনি আমাদের নিকটে বৃষ্টির ন্যায় আসিবেন, ভূমি-সেচনকারী শেষ বর্ষার ন্যায় আসিবেন।

Interlinear

Choose Theme