Home Bibles গীতসংহিতা 5:10 · বাংলা বাইবেল
গীতসংহিতা 5:10 · বাংলা বাইবেল

হে ঈশ্বর, তাহাদিগকে দোষী কর, তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হউক, তুমি তাহাদের অধর্ম্ম-বাহুল্যে তাহাদিগকে তাড়াইয়া দেও, কেননা তাহারা তোমার বিদ্রোহী হইয়াছে।

Cross references

দ্বিতীয় বিবরণ 2:30

কিন্তু হিষ্‌বোনের রাজা সীহোন তাঁহার নিকট দিয়া যাইবার অনুমতি আমাদিগকে দেন নাই, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তাঁহার মন কঠিন করিলেন ও তাঁহার হৃদয় শক্ত করিলেন, যেন তোমার হস্তে তাঁহাকে সমর্পণ করেন, যেমন অদ্য পর্য্যন্ত রহিয়াছে।

১ শমূয়েল 25:29

মনুষ্য উঠিয়া আপনার তাড়না ও প্রাণনাশের চেষ্টা করিলেও আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমার প্রভুর প্রাণ জীবন-বোচ্‌কাতে বদ্ধ থাকিবে, কিন্তু আপনার শত্রুদের প্রাণ তিনি ফিঙ্গার জালে দিয়া নিক্ষেপ করিবেন।

১ শমূয়েল 25:39

পরে নাবল মরিয়াছে, এই কথা শুনিয়া দায়ূদ কহিলেন, ধন্য সদাপ্রভু, তিনি নাবলের হস্তে আমার দুর্নাম-বিষয়ক বিবাদ নিষ্পত্তি করিলেন, এবং আপন দাসকে অনিষ্ট কার্য্য হইতে রক্ষা করিলেন; আর নাবলের হিংসা সদাপ্রভু তাহারই মস্তকে বর্ত্তাইলেন। পরে দায়ূদ লোক পাঠাইয়া অবীগলকে বিবাহ করিবার প্রস্তাব তাহাকে জানাইলেন।

২ শমূয়েল 15:31

পরে কেহ দায়ূদকে কহিল, অবশালোমের সঙ্গে চক্রান্তকারীদের মধ্যে অহীথোফলও আছে; তখন দায়ূদ কহিলেন, হে সদাপ্রভু, অনুগ্রহ করিয়া অহীথোফলের মন্ত্রণাকে মূর্খতায় পরিণত কর।

২ শমূয়েল 17:14

পরে অবশালোম ও ইস্রায়েলের সমস্ত লোক কহিল, অহীথোফলের মন্ত্রণা অপেক্ষা অর্কীয় হূশয়ের মন্ত্রণা ভাল। বস্তুতঃ সদাপ্রভু যেন অবশালোমের প্রতি অমঙ্গল ঘটান, তজ্জন্য অহীথোফলের ভাল মন্ত্রণা ব্যর্থ করণার্থে সদাপ্রভুই ইহা স্থির করিয়াছেন।

২ শমূয়েল 17:23

আর অহীথোফল যখন দেখিত যে, তাহার মন্ত্রণানুযায়ী কাজ করা হইল না, তখন সে গর্দ্দভ সাজাইল, এবং উঠিয়া নিজ বাটীতে, আপন নগরে গেল, এবং আপন বাটীর বিষয়ে ব্যবস্থা করিয়া আপনি গলায় দড়ি দিয়া মরিল; পরে তাহার পিতার কবরে সে কবর প্রাপ্ত হইল।

২ ইতিহাস 25:16

তিনি এই কথা কহিলে রাজা তাঁহাকে কহিলেন, আমরা কি তোমাকে রাজমন্ত্রিপদে নিযুক্ত করিয়াছি? ক্ষান্ত হও, কেন মার খাইবে? তখন সেই ভাববাদী ক্ষান্ত হইলেন, তথাপি কহিলেন, আমি জানি, ঈশ্বর আপনাকে বিনষ্ট করিবার সঙ্কল্প করিয়াছেন, কেননা আপনি এই কার্য্য করিয়াছেন, আর আমার পরামর্শে কাণ দেন নাই।

এস্থার 7:10

তাহাতে হামন মর্দখয়ের জন্য যে ফাঁশিকাষ্ঠ প্রস্তুত করিয়াছিল, লোকেরা তাহার উপরে হামনকে ফাঁশি দিল; তখন রাজার ক্রোধ প্রশমিত হইল।

ইয়োব 5:12

তিনি ধূর্ত্তদের কল্পনা ব্যর্থ করেন, তাহাদের হস্ত সঙ্কল্প সাধন করিতে পারে না।

গীতসংহিতা 7:9

বিনয় করি, দুষ্টগণের দুষ্টতা শেষ হউক, কিন্তু তুমি ধার্ম্মিককে সুস্থির কর; ধর্ম্মময় ঈশ্বর ত অন্তঃকরণ ও মর্ম্মের পরীক্ষক।

গীতসংহিতা 9:15

জাতিগণ আপনাদের কৃত খাতে ডুবিয়াছে; তাহারা গোপনে যে জাল পাতিয়াছিল, তাহাতে তাহাদেরই চরণ বদ্ধ হইয়াছে।

গীতসংহিতা 10:15

দুষ্টের বাহু ভাঙ্গিয়া ফেল, দুর্ব্বৃত্তের দুষ্টতার অনুসন্ধান কর, যাবৎ লেশমাত্র না থাকে।

গীতসংহিতা 17:13

হে সদাপ্রভু, উঠ, তাহাকে প্রতিরোধ কর, তাহাকে পাড়িয়া ফেল, তোমার খড়্‌গ দ্বারা দুষ্ট লোক হইতে আমার প্রাণ বাঁচাও।

গীতসংহিতা 21:8

তোমার হস্ত তোমার সমস্ত শত্রুকে ধরিবে; তোমার দক্ষিণ হস্ত তোমার বিদ্বেষিগণকে ধরিবে।

গীতসংহিতা 28:3

দুর্জ্জনদের ও অধর্ম্মাচারীদের সহিত আমাকে টানিয়া লইও না; তাহারা স্ব স্ব প্রতিবাসীদের সহিত শান্তির কথা কহে, কিন্তু তাহাদের অন্তঃকরণে হিংসাভাব আছে।

গীতসংহিতা 31:18

সেই মিথ্যাবাদী ওষ্ঠাধর সকল বোবা হউক, যাহারা ধার্ম্মিকের বিপক্ষে দর্পকথা কহে, অহঙ্কার ও তুচ্ছজ্ঞান সহকারে কহে।

গীতসংহিতা 35:1

সদাপ্রভু, যাহারা আমার সঙ্গে বিবাদ করে, তাহাদের সহিত বিবাদ কর, যাহারা আমার সঙ্গে যুদ্ধ করে, তাহাদের সহিত যুদ্ধ কর।

গীতসংহিতা 35:26

যাহারা আমার বিপদে আনন্দিত হয়, তাহারা একসঙ্গে লজ্জিত ও হতাশ হউক; যাহারা আমার বিরুদ্ধে শ্লাঘা করে, তাহারা লজ্জায় ও অপমানে আচ্ছন্ন হউক।

গীতসংহিতা 55:15

মৃত্যু তাহাদের উপরে হঠাৎ আইসুক; তাহারা জীবদ্দশায় পাতালে নামুক; কারণ তাহাদের আলয়ে এবং তাহাদের অন্তরে দুষ্টতা আছে।

গীতসংহিতা 59:12

তাহাদের ওষ্ঠাধরের বাক্য মুখের পাপমাত্র; তাহাদের অভিশাপ ও মিথ্যা কথা হেতু তাহারা আপনাদের অহঙ্কারে ধরা পড়ুক,

গীতসংহিতা 64:6

তাহারা অপরাধের সন্ধান করিয়া লয়, [বলে,] আমরা সন্ধানের চূড়ান্ত করিয়াছি, প্রত্যেকের অন্তর্ভাব ও হৃদয় গভীর।

গীতসংহিতা 66:7

তিনি নিজ পরাক্রমে অনন্তকাল কর্ত্তৃত্ব করেন; তাঁহার চক্ষু জাতিগণকে নিরীক্ষণ করিতেছে; বিদ্রোহীরা আপনাদিগকে উচ্চ না করুক। সেলা।

গীতসংহিতা 68:1

ঈশ্বর উঠুন, তাঁহার শত্রুগণ ছিন্নভিন্ন হউক, তাঁহার বিদ্বেষিগণ তাঁহার সম্মুখ হইতে পলায়ন করুক।

গীতসংহিতা 69:22

তাহাদের মেজ তাহাদের সম্মুখে ফাঁদস্বরূপ হউক, শান্তিকালে তাহাদের পাশস্বরূপ হউক।

গীতসংহিতা 71:13

তাহারা লজ্জিত ও উচ্ছিন্ন হউক, যাহারা আমার প্রাণের বিপক্ষ; তাহারা তিরস্কারে ও অপমানে আচ্ছন্ন হউক, যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে।

গীতসংহিতা 79:12

আর, হে প্রভু, আমাদের প্রতিবাসিগণ যে তিরস্কারে তোমাকে তিরস্কার করিয়াছে, তাহার সাত গুণ পরিশোধ তাহাদের কোলে ফিরাইয়া দেও।

গীতসংহিতা 83:9

ইহাদের প্রতি তদ্রূপ কর, যেরূপ মিদিয়নের প্রতি করিয়াছিলে, কীশোন নদীতে যেরূপ সীষরার ও যাবীনের প্রতি করিয়াছিলে;

গীতসংহিতা 107:11

কারণ তাহারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচরণ করিত, পরাৎপরের মন্ত্রণা তুচ্ছ করিত;

গীতসংহিতা 109:6

তুমি সেই ব্যক্তির উপরে দুর্জ্জনকে নিযুক্ত কর; বিপক্ষ তাহার দক্ষিণে দাঁড়াইয়া থাকুক।

গীতসংহিতা 137:7

হে সদাপ্রভু, ইদোম-সন্তানদের বিরুদ্ধে যিরূশালেমের দিন স্মরণ কর; তাহারা বলিয়াছিল, ‘উৎপাটন কর, উহার মূল পর্য্যন্ত উৎপাটন কর।’

গীতসংহিতা 140:9

যাহারা আমাকে ঘেরে, তাহাদের মস্তক তাহাদের ওষ্ঠাধরের দৌরাত্ম্যে আচ্ছাদিত হউক;

গীতসংহিতা 144:6

বিদ্যুৎ নিক্ষেপ কর, উহাদিগকে ছিন্নভিন্ন কর, তোমার বাণ ছাড়, উহাদিগকে সংহার কর

যিশাইয় 1:2

আকাশমণ্ডল, শ্রবণ কর, পৃথিবী, কর্ণপাত কর, কেননা সদাপ্রভু বলিয়াছেন। আমি সন্তানদিগকে পালন ও পোষণ করিয়াছি, আর তাহারা আমার বিরুদ্ধে অধর্ম্মাচরণ করিয়াছে।

যিশাইয় 1:20

কিন্তু যদি অসম্মত ও বিরুদ্ধাচারী হও, তবে খড়্‌গভুক্ত হইবে; কেননা সদাপ্রভু মুখ এই কথা বলিয়াছে।

যিশাইয় 63:10

কিন্তু তাহারা বিদ্রোহী হইয়া তাঁহার পবিত্র আত্মাকে শোকাকুল করিত, তাহাতে তিনি ফিরিয়া তাহাদের শত্রু হইলেন, আপনি তাহাদের সহিত যুদ্ধ করিতে লাগিলেন।

বিলাপগাথা 1:5

তাহার বিপক্ষগণ মস্তকস্বরূপ হইয়াছে, তাহার শত্রুবর্গ ভাগ্যবান হইয়াছে; কেননা তাহার অধর্ম্মের বাহুল্য প্রযুক্ত সদাপ্রভু তাহাকে ক্লিষ্ট করিয়াছেন; তাহার শিশু বালকেরা বিপক্ষের অগ্রে অগ্রে বন্দি হইয়া গিয়াছে।

দানিয়েল 9:5

আমরা পাপ ও অপরাধ করিয়াছি, দুষ্টামি করিয়াছি ও বিদ্রোহী হইয়াছি, তোমার বিধি ও শাসনপথ ত্যাগ করিয়াছি;

দানিয়েল 9:9

করুণা ও ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরের; কারণ আমরা তাঁহার বিদ্রোহী হইয়াছি;

হোশেয় 9:7

প্রতিফল-দানের সময় উপস্থিত, দণ্ডের সময় উপস্থিত, ইহা ইস্রায়েল জ্ঞাত হইবে; ভাববাদী অজ্ঞান, আত্মাবিষ্ট লোক উন্মত্ত; ইহার কারণ তোমার অপরাধের বাহুল্য ও বিদ্বেষের আধিক্য।

রোমীয় 3:19

আর আমরা জানি, ব্যবস্থা যাহা কিছু বলে, তাহা ব্যবস্থার অধীন লোকদিগকে বলে; যেন প্রত্যেক মুখ বদ্ধ এবং সমস্ত জগৎ ঈশ্বরের বিচারের অধীন হয়।

Interlinear

Choose Theme