Home Bibles গীতসংহিতা 34:2 · বাংলা বাইবেল
গীতসংহিতা 34:2 · বাংলা বাইবেল

আমার প্রাণ সদাপ্রভুরই শ্লাঘা করিবে; তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে।

Cross references

ইয়োব 1:21

আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব; সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভুই লইয়াছেন; সদাপ্রভুর নাম ধন্য হউক।

গীতসংহিতা 22:22

আমি আমার ভ্রাতৃগণের কাছে তোমার নাম প্রচার করিব; সমাজের মধ্যে তোমার প্রশংসা করিব।

গীতসংহিতা 32:5

আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না, আমি কহিলাম, ‘আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম্ম স্বীকার করিব,’ তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে। সেলা।

গীতসংহিতা 44:8

আমরা সমস্ত দিন ঈশ্বরেরই শ্লাঘা করিয়াছি, আর চিরকাল তোমার নামের স্তব করিব। সেলা।

গীতসংহিতা 105:3

তাঁহার পবিত্র নামের শ্লাঘা কর; সদাপ্রভুর অন্বেষণকারীদের চিত্ত আনন্দ করুক।

গীতসংহিতা 119:74

যাহারা তোমাকে ভয় করে, তাহারা আমাকে দেখিয়া আনন্দিত হইবে, কারণ আমি তোমার বাক্যে প্রত্যাশা করিয়াছি।

গীতসংহিতা 142:7

কারাগার হইতে আমার প্রাণ উদ্ধার কর, যেন আমি তোমার নামের স্তব করি; ধার্ম্মিকেরা আমাকে বেষ্টন করিবে, কেননা তুমি আমার মঙ্গল করিবে।

যিশাইয় 45:25

সদাপ্রভুতেই ইস্রায়েলের সমস্ত বংশ ধার্ম্মিকীকৃত হইবে, ও শ্লাঘা করিবে।

যিরমিয় 9:24

কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে, সে এই বিষয়ের শ্লাঘা করুক যে, সে বুঝিতে পারে ও আমার এই পরিচয় পাইয়াছে যে, আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া, বিচার ও ধার্ম্মিকতার অনুষ্ঠান করি, কারণ ঐ সকলে প্রীত, ইহা সদাপ্রভু কহেন।

১ করিন্থীয় 1:31

—যেমন লেখা আছে, “যে ব্যক্তি শ্লাঘা করে, সে প্রভুতেই শ্লাঘা করুক”।

২ করিন্থীয় 10:17

তবে “যে শ্লাঘা করে, সে প্রভুতেই শ্লাঘা করুক;”

১ তীমথিয় 1:15

এই কথা বিশ্বসনীয় ও সর্ব্বতোভাবে গ্রহণের যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন; তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য;

Interlinear

Choose Theme