Home Bibles গীতসংহিতা 29:2 · বাংলা বাইবেল
গীতসংহিতা 29:2 · বাংলা বাইবেল

সদাপ্রভুর উদ্দেশে তাঁহার নামের গৌরব কীর্ত্তন কর; পবিত্র শোভায় সদাপ্রভুর কাছে প্রণিপাত কর।

Cross references

১ ইতিহাস 16:28

জাতিগণের গোষ্ঠী সকল! সদাপ্রভুর কীর্ত্তন কর, সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্ত্তন কর।

২ ইতিহাস 20:21

আর তিনি লোকদের সহিত পরামর্শ করিয়া লোক নিযুক্ত করিলেন, [যেন তাহারা] সৈন্য-শ্রেণীর অগ্রে অগ্রে গিয়া সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত ও পবিত্র শোভায় প্রশংসা করে, এবং এই কথা বলে,— “সদাপ্রভুর স্তবগান কর, কেননা তাঁহার দয়া অনন্তকালস্থায়ী”।

গীতসংহিতা 27:4

সদাপ্রভুর কাছে আমি একটী বিষয় যাচ্ঞা করিয়াছি, তাহারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি, সদাপ্রভুর সৌন্দর্য্য দেখিবার ও তাঁহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য।

গীতসংহিতা 90:17

আর আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রসন্নভাব আমাদের উপরে বর্ত্তুক; আর তুমি আমাদের পক্ষে আমাদের হস্তের কর্ম্ম স্থায়ী কর, আমাদের হস্তের কর্ম্ম তুমি স্থায়ী কর।

গীতসংহিতা 96:6

প্রভা ও প্রতাপ তাঁহার অগ্রবর্ত্তী; শক্তি ও শোভা তাঁহার ধর্ম্মধামে বিদ্যমান।

গীতসংহিতা 96:8

সদাপ্রভুর নামের গৌরব কীর্ত্তন কর, নৈবেদ্য সঙ্গে লইয়া তাঁহার প্রাঙ্গণে আইস।

গীতসংহিতা 96:9

পবিত্র শোভায় সদাপ্রভুকে প্রণিপাত কর; সমস্ত পৃথিবী! তাঁহার সাক্ষাতে কম্পমান হও।

গীতসংহিতা 97:9

কেননা, হে সদাপ্রভু, তুমিই সমস্ত ভূমণ্ডলের ঊর্দ্ধে পরাৎপর, তুমি সমস্ত দেবতা হইতে অতিশয় উন্নত।

গীতসংহিতা 110:3

তোমার বিক্রম দিনে তোমার প্রজাগণ স্বেচ্ছায় দত্ত উপহার হইবে; পবিত্র শোভায়, ঊষার গর্ভ হইতে, তোমার যুবকেরা তোমার কাছে শিশির তুল্য।

গীতসংহিতা 113:3

সূর্য্যের উদয়স্থান অবধি তাহার অস্তস্থান পর্য্যন্ত সদাপ্রভুর নাম কীর্ত্তনীয়।

গীতসংহিতা 145:3

সদাপ্রভু মহান্‌ ও অতীব কীর্ত্তনীয়; তাঁহার মহিমার তত্ত্ব পাওয়া যায় না।

যিরমিয় 13:16

তোমরা সময় থাকিতে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব স্বীকার কর, নতুবা তিনি অন্ধকার উপস্থিত করিবেন, আর তিমিরাচ্ছন্ন পর্ব্বতমালায় তোমাদের চরণে উছোট লাগিবে, এবং তোমরা আলোর অপেক্ষা করিলে তিনি তাহা মৃত্যুচ্ছায়াতে পরিণত করিবেন, ঘোর অন্ধকারস্বরূপ করিবেন।

Interlinear

Choose Theme