Home Bibles ☰ Books গীতসংহিতা 22:23 · বাংলা বাইবেল
গীতসংহিতা 22:23 · বাংলা বাইবেল

সদাপ্রভুর ভয়কারিগণ! তাঁহার প্রশংসা কর; যাকোবের সমস্ত বংশ! তাঁহাকে সমাদর কর; তাঁহাকে ভয় কর, ইস্রায়েলের সমস্ত বংশ!

Cross references

১ ইতিহাস 16:8

সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক, জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জানাও।

গীতসংহিতা 22:30

এক বংশ তাঁহার সেবা করিবে, প্রভুর সম্বন্ধে ইহা ভাবী বংশকে বলা যাইবে।

গীতসংহিতা 26:12

আমার চরণ সমভূমিতে দাঁড়াইয়া আছে; আমি মণ্ডলীগণের মধ্যে সদাপ্রভুর ধন্যবাদ করিব।

গীতসংহিতা 33:8

সমস্ত পৃথিবী সদাপ্রভুকে ভয় করুক; জগন্নিবাসী সকলে তাঁহা হইতে ভীত হউক।

গীতসংহিতা 35:18

আমি মহাসমাজের মধ্যে তোমার স্তব করিব, বলবান জাতির মধ্যে তোমার প্রশংসা করিব।

গীতসংহিতা 50:23

যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে, সেই আমার গৌরব করে; যে ব্যক্তি নিজ পথ সরল করে, তাহাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব।

গীতসংহিতা 86:12

হে প্রভু, আমার ঈশ্বর, আমি সর্ব্বান্তঃকরণে তোমার স্তব করিব, আমি চিরকাল তোমার নামের গৌরব করিব।

গীতসংহিতা 105:3

তাঁহার পবিত্র নামের শ্লাঘা কর; সদাপ্রভুর অন্বেষণকারীদের চিত্ত আনন্দ করুক।

গীতসংহিতা 106:5

যেন আমি তোমার মনোনীত লোকদের মঙ্গল দেখি, যেন তোমার জাতির আনন্দে আনন্দ করি, যেন তোমার অধিকারের সহিত শ্লাঘা করি।

গীতসংহিতা 107:1

সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।

গীতসংহিতা 109:30

আমি নিজ মুখে সদাপ্রভুর অতিশয় স্তব করিব, লোকারণ্যের মধ্যে তাঁহার প্রশংসা করিব।

গীতসংহিতা 111:1

তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। আমি সর্ব্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব, সরল লোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করিব।

Interlinear

Choose Theme