ঊর্দ্ধ হইতে তোমার হস্ত প্রসারণ কর; আমাকে উদ্ধার কর, মহাজল হইতে রক্ষা কর, সেই বিজাতি-সন্তানদের হস্ত হইতে রক্ষা কর,
Cross references
তিনি ঊর্দ্ধ হইতে [হস্ত] বিস্তার করিলেন, আমাকে ধরিলেন, মহাজলরাশি হইতে আমাকে টানিয়া তুলিলেন;
আর ইস্রায়েল-বংশ সমস্ত বিজাতীয় লোক হইতে আপনাদিগকে পৃথক্ করিল, এবং দাঁড়াইয়া আপনাদের পাপ ও আপনাদের পিতৃপুরুষদের অপরাধ স্বীকার করিল।
তিনি ঊর্দ্ধ হইতে [হস্ত] বিস্তার করিলেন, আমাকে ধরিলেন, মহাজলরাশি হইতে আমাকে টানিয়া তুলিলেন;
তিনি আমাকে উদ্ধার করিলেন আমার বলবান শত্রু হইতে, আমার বিদ্বেষিগণ হইতে, কেননা তাহারা আমা অপেক্ষা শক্তিমান ছিল।
শ্রবণমাত্র তাহারা আমার আজ্ঞাকারী হইবে; বিজাতি-সন্তানেরা আমার কর্ত্তৃত্ব স্বীকার করিবে।
কেননা অপরিচিত লোকেরা আমার বিপক্ষে উঠিয়াছে, দুর্দ্দান্ত লোকেরা আমার প্রাণের অন্বেষণ করিয়াছে; তাহারা ঈশ্বরকে সম্মুখে রাখে নাই। সেলা।
হে ঈশ্বর, আমাকে পরিত্রাণ কর, কেননা আমার প্রাণ পর্য্যন্ত জল উঠিয়াছে।
পঙ্ক হইতে আমাকে উদ্ধার কর, ডুবিয়া যাইতে দিও না; বিদ্বেষিগণ হইতে ও গভীর জল হইতে যেন উদ্ধার পাই।
নদী সকল উঠাইয়াছে, হে সদাপ্রভু, নদী সকল আপন আপন ধ্বনি উঠাইয়াছে, নদী সকল আপন আপন তরঙ্গ উঠাইতেছে।
তখন জল আমাদিগকে প্লাবিত করিত, স্রোত আমাদের প্রাণের উপর দিয়া বহিত;
আমাকে উদ্ধার কর, সেই বিজাতি-সন্তানদের হস্ত হইতে রক্ষা কর, যাহাদের মুখ অলীক কথা কহে, যাহাদের দক্ষিণ হস্ত মিথ্যার দক্ষিণ হস্ত।
যিহূদা বিশ্বাসঘাতকতা করিয়াছে, এবং ইস্রায়েল ও যিরূশালেমে জঘন্য ক্রিয়া সাধিত হইয়াছে; কেননা যিহূদা সদাপ্রভুর সেই ধর্ম্মধাম অপবিত্র করিয়াছে, যাহা তিনি ভালবাসেন, ও এক বিজাতীয় দেবের কন্যাকে বিবাহ করিয়াছে।
ও ঈশ্বরে ভরসা রাখে, এখন তিনি নিস্তার করুন, যদি উহাকে চান; কেননা ও বলিয়াছে, আমি ঈশ্বরের পুত্র।
পরে সেই সর্প আপন মুখ হইতে স্ত্রীলোকটীর পশ্চাৎ নদীবৎ জলধারা উদগীরণ করিল, যেন তাহাকে জলস্রোতে ভাসাইয়া দিতে পারে।
আর তিনি আমাকে কহিলেন, তুমি যে জল দেখিলে, ঐ বেশ্যা যাহাতে বসিয়া আছে, সেই জল প্রজাবৃন্দ ও লোকারণ্য ও জাতিবৃন্দ ও ভাষাসমূহ।