Home Bibles গীতসংহিতা 140:4 · বাংলা বাইবেল
গীতসংহিতা 140:4 · বাংলা বাইবেল

হে সদাপ্রভু, দুষ্টের হস্ত হইতে আমাকে নিস্তার কর, দুর্জ্জন হইতে আমাকে রক্ষা কর; তাহারা আমার চরণ ঠেলিয়া দিবার সঙ্কল্প করিয়াছে।

Cross references

গীতসংহিতা 17:5

আমার পাদক্ষেপ তোমার পথে স্থির রহিয়াছে, আমার চরণ বিচলিত হয় নাই।

গীতসংহিতা 17:8

নয়নের তারার ন্যায় আমাকে রক্ষা কর, তোমার পক্ষের ছায়াতে আমাকে সঙ্গোপন কর,

গীতসংহিতা 36:11

অহঙ্কারের চরণ আমার নিকটে না আইসুক, দুষ্টদের হস্ত আমাকে তাড়াইয়া না দিউক।

গীতসংহিতা 37:32

দুষ্ট লোক ধার্ম্মিকের প্রতি লক্ষ্য রাখে, তাহাকে বধ করিতে চেষ্টা করে।

গীতসংহিতা 52:4

হে ছলনার জিহ্বা, তুমি সমুদয় বিনাশক কথা ভালবাস।

গীতসংহিতা 55:1

হে ঈশ্বর, আমার প্রার্থনায় কর্ণপাত কর, আমার বিনতি হইতে লুকাইও না।

গীতসংহিতা 58:5

যে সাপুড়েদের স্বর শুনে না, নিপুন মন্ত্রপাঠকের স্বর শুনে না।

গীতসংহিতা 71:4

হে আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর, দুর্জ্জনের হস্ত হইতে, অন্যায়কারী ও উপদ্রবীর করতল হইতে।

হিতোপদেশ 18:5

দুষ্টের মুখাপেক্ষা করা ভাল নয়, তাহা করিলে বিচারে ধার্ম্মিককে ঠেলিয়া ফেলা হয়।

Interlinear

Choose Theme