হে সদাপ্রভু, দুর্ব্বৃত্ত মনুষ্য হইতে আমাকে উদ্ধার কর, দুর্জ্জন হইতে আমাকে রক্ষা কর।
Cross references
হে সদাপ্রভু, উঠ, তাহাকে প্রতিরোধ কর, তাহাকে পাড়িয়া ফেল, তোমার খড়্গ দ্বারা দুষ্ট লোক হইতে আমার প্রাণ বাঁচাও।
তিনি আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করেন; যাহারা আমার বিরুদ্ধে উঠে, তুমি তাহাদের উপরেও আমাকে উন্নত করিতেছ, তুমি দুর্ব্বৃত্ত লোক হইতে আমাকে উদ্ধার করিতেছ।
হে ঈশ্বর, আমার বিচার কর, অসাধু জাতির সহিত আমার বিবাদ নিষ্পন্ন কর; ছলপ্রিয় ও অন্যায়কারী মনুষ্য হইতে আমাকে উদ্ধার কর।
হে আমার ঈশ্বর, আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার কর, আমার বিপক্ষগণ হইতে আমাকে উচ্চে স্থাপন কর।
হে আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর, দুর্জ্জনের হস্ত হইতে, অন্যায়কারী ও উপদ্রবীর করতল হইতে।
হে সদাপ্রভু, দুষ্টের হস্ত হইতে আমাকে নিস্তার কর, দুর্জ্জন হইতে আমাকে রক্ষা কর; তাহারা আমার চরণ ঠেলিয়া দিবার সঙ্কল্প করিয়াছে।
পৃথিবীতে দুর্ম্মুখ স্থির থাকিতে পারিবে না; অমঙ্গল দুর্জ্জনকে নিপাত করিবার জন্য মৃগয়া করিবে।
হে সদাপ্রভু, কত কাল আমি আর্ত্তনাদ করিব, আর তুমি শুনিবে না? আমি দৌরাত্ম্যের বিষয়ে তোমার কাছে কাঁদিতেছি, আর তুমি নিস্তার করিতেছ না।