গীতসংহিতা 122:3 · বাংলা বাইবেল
হে যিরূশালেম, তুমি নির্ম্মিত হইয়াছ একত্র সংযুক্ত নগরের ন্যায়।
Cross references
২ শমূয়েল 5:9
আর দায়ূদ সেই দুর্গে বসতি করিয়া তাহার নাম দায়ূদ-নগর রাখিলেন; এবং দায়ূদ মিল্লো অবধি ভিতর পর্য্যন্ত চারিদিকে [প্রাচীর] গাঁথিলেন।
নেহেমিয়া 4:6
—এইরূপে আমরা প্রাচীর গাঁথিলাম, তাহাতে [উচ্চতার] অর্দ্ধ পর্য্যন্ত সমস্ত প্রাচীর সংযোজিত হইল, কারণ কার্য্য করিতে লোকদের মন ছিল।
গীতসংহিতা 147:2
সদাপ্রভু যিরূশালেম গাঁথেন, তিনি ইস্রায়েলের দূরীকৃতদিগকে সংগ্রহ করেন।
ইফিষীয় 2:20
তোমাদিগকে প্রেরিত ও ভাববাদিগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে; তাহার প্রধান কোণস্থ প্রস্তর স্বয়ং খ্রীষ্ট যীশু।
ইফিষীয় 4:4
দেহ এক, এবং আত্মা এক; যেমন আবার তোমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহূত হইয়াছ।
প্রকাশিত বাক্য 21:10
পরে “তিনি আত্মাতে আমাকে এক উচ্চ মহাপর্ব্বতে লইয়া গিয়া” পবিত্র নগরী যিরূশালেমকে দেখাইলেন, সে স্বর্গ হইতে, ঈশ্বরের নিকট হইতে, নামিয়া আসিতেছিল,