গীতসংহিতা 118:4 · বাংলা বাইবেল
যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাহারা বলুক, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
Cross references
গীতসংহিতা 22:23
সদাপ্রভুর ভয়কারিগণ! তাঁহার প্রশংসা কর; যাকোবের সমস্ত বংশ! তাঁহাকে সমাদর কর; তাঁহাকে ভয় কর, ইস্রায়েলের সমস্ত বংশ!
গীতসংহিতা 100:5
কেননা সদাপ্রভু মঙ্গলময়; তাঁহার দয়া অনন্তকালস্থায়ী; তাঁহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী।
গীতসংহিতা 115:9
হে ইস্রায়েল, তুমি সদাপ্রভুতেই নির্ভর কর; ‘তিনিই তাহাদের সহায় ও তাহাদের ঢাল।’
গীতসংহিতা 118:29
তোমরা সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়; তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
প্রকাশিত বাক্য 19:5
পরে সেই সিংহাসন হইতে এই বাণী নির্গত হইল, হে ঈশ্বরের দাসগণ, তোমরা যাহারা তাঁহাকে ভয় কর, তোমরা ক্ষুদ্র কি মহান্ সকলে আমাদের ঈশ্বরের স্তবগান কর।