Home Bibles গীতসংহিতা 109:2 · বাংলা বাইবেল
গীতসংহিতা 109:2 · বাংলা বাইবেল

কেননা লোকে আমার বিরুদ্ধে দুষ্টতার মুখ ও ছলের মুখ খুলিয়াছে; তাহারা মিথ্যাবাদী জিহ্বা দ্বারা আমার সহিত কথা কহিয়াছে।

Cross references

আদিপুস্তক 40:15

কেননা ইব্রীয়দের দেশ হইতে আমাকে নিতান্তই চুরি করিয়া আনা হইয়াছে; আর এ স্থানেও আমি কিছুই করি নাই, যাহার জন্য এই কারাকূপে বদ্ধ হই।

২ শমূয়েল 15:3

তখন অবশালোম তাহাকে বলিত, দেখ, তোমার বিবাদের কথা ভাল ও যথার্থ; কিন্তু তোমার কথা শ্রবণ করিতে রাজার কোন লোক নাই।

২ শমূয়েল 17:1

অহীথোফল অবশালোমকে আরও কহিল, আমি বারো সহস্র লোক মনোনীত করিয়া অদ্য রাত্রিতে উঠিয়া দায়ূদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া যাই,

গীতসংহিতা 31:13

কেননা আমি অনেকের কৃত পরিবাদ শুনিয়াছি, চারিদিকেই ভয়; তাহারা আমার বিরুদ্ধে একত্র হইয়া মন্ত্রণা করিয়াছে। আমার প্রাণনাশ করিবার সঙ্কল্প করিয়াছে।

গীতসংহিতা 31:18

সেই মিথ্যাবাদী ওষ্ঠাধর সকল বোবা হউক, যাহারা ধার্ম্মিকের বিপক্ষে দর্পকথা কহে, অহঙ্কার ও তুচ্ছজ্ঞান সহকারে কহে।

গীতসংহিতা 52:4

হে ছলনার জিহ্বা, তুমি সমুদয় বিনাশক কথা ভালবাস।

গীতসংহিতা 64:3

তাহারা খড়্‌গের ন্যায় আপন আপন জিহ্বা শাণিত করিয়াছে; তাহারা কটুবাক্যরূপ তীর যোজনা করিয়াছে,

গীতসংহিতা 120:2

সদাপ্রভু, আমার প্রাণ মিথ্যাবাদী ওষ্ঠাধর হইতে, প্রতারক জিহ্বা হইতে রক্ষা কর।

গীতসংহিতা 140:3

তাহারা সর্পের ন্যায় স্ব স্ব জিহ্বা তীক্ষ্ণ করিয়াছে, তাহাদের ওষ্ঠাধরের নিম্নভাগে কালসর্পের বিষ থাকে। সেলা।

হিতোপদেশ 6:17

উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিহ্বা, নির্দ্দোষের রক্তপাতকারী হস্ত,

হিতোপদেশ 12:19

সত্যের ওষ্ঠ চিরকাল স্থায়ী; কিন্তু মিথ্যাবাদী জিহ্বা নিমেষমাত্র স্থায়ী।

হিতোপদেশ 15:28

ধার্ম্মিকের মন উত্তর করিবার নিমিত্ত চিন্তা করে; কিন্তু দুষ্টদের মুখ হিংসার কথা উদগার করে।

যিরমিয় 9:3

তাহারা জিহ্বারূপ ধনুকে মিথ্যারূপ বাণ যোজনা করে; এবং দেশে বিশ্বস্ততার পক্ষে তাহাদের বিক্রম প্রকাশ হয় নাই; বরং তাহারা দুষ্টতা হইতে দুষ্টতার প্রতি অগ্রসর হয়, এবং তাহারা আমাকে জানে না, ইহা সদাপ্রভু কহেন।

যিরমিয় 9:5

প্রত্যেক জন আপন আপন বন্ধুকে প্রবঞ্চনা করে, সত্য কহে না; তাহারা আপন আপন জিহ্বাকে মিথ্যা বলিতে শিক্ষা দিয়াছে, তাহারা অপরাধ করিবার জন্য ক্লেশ স্বীকার করে।

মথি 26:59

তখন প্রধান যাজকগণ এবং সমস্ত মহাসভা যীশুকে বধ করিবার জন্য তাঁহার বিরুদ্ধে মিথ্যাসাক্ষ্য অন্বেষণ করিল,

প্রেরিতদের কার্য 6:13

এবং মিথ্যা সাক্ষী দাঁড় করাইয়া দিল, যাহারা কহিল, এই ব্যক্তি পবিত্র স্থানের ও ব্যবস্থার বিরুদ্ধে কথা কহিতে ক্ষান্ত হয় না;

Interlinear

Choose Theme