Home Bibles গীতসংহিতা 108:9 · বাংলা বাইবেল
গীতসংহিতা 108:9 · বাংলা বাইবেল

মোয়াব আমার প্রক্ষালনপাত্র; আমি ইদোমের উপরে নিজ পাদুকা নিক্ষেপ করিব; পলেষ্টিয়ার উপরে জয়ধ্বনি করিব।

Cross references

রূথ 4:7

মুক্তি ও বিনিময় বিষয়ক সকল কথা স্থির করিবার জন্য পূর্ব্বকালে ইস্রায়েলের মধ্যে এইরূপ রীতি ছিল; লোকে আপন পাদুকা খুলিয়া প্রতিবাসীকে দিত; ইহা ইস্রায়েলের মধ্যে সাক্ষ্যস্বরূপ হইত।

২ শমূয়েল 8:1

তৎপরে দায়ূদ পলেষ্টীয়দিগকে আঘাত করিয়া নত করিলেন, আর দায়ূদ পলেষ্টীয়দের হস্ত হইতে প্রধান নগরের কর্ত্তৃত্ব হরণ করিলেন।

২ শমূয়েল 21:15

পলেষ্টীয়দের সহিত ইস্রায়েলের আবার যুদ্ধ বাধিল; তাহাতে দায়ূদ আপন দাসগণের সঙ্গে গিয়া পলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিলেন; আর দায়ূদ ক্লান্ত হইলেন।

গীতসংহিতা 60:8

মোয়াব দেশ আমার প্রক্ষালনপাত্র; আমি ইদোমের উপরে নিজ পাদুকা নিক্ষেপ করিব; হে পলেষ্টিয়া, তুমি আমার জন্য উচ্চধ্বনি কর।

যিশাইয় 14:29

হে পলেষ্টিয়া, যে দণ্ড তোমাকে প্রহার করিত, তাহা ভগ্ন হইয়াছে বলিয়া সর্ব্বসাধারণে আনন্দ করিও না; কেননা সেই মূল-সর্প হইতে কেউটিয়া সর্প উৎপন্ন হইবে, এবং জ্বলন্ত উড়ুক্কু সর্প তাহার ফল হইবে।

যোহন 13:8

পিতর তাঁহাকে বলিলেন, আপনি কখনও আমার পা ধুইয়া দিবেন না। যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, যদি তোমাকে ধৌত না করি, তবে আমার সহিত তোমার কোন অংশ নাই।

যোহন 13:14

ভাল, আমি প্রভু ও গুরু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ান উচিত?

Interlinear

Choose Theme