Home Bibles গীতসংহিতা 107:9 · বাংলা বাইবেল
গীতসংহিতা 107:9 · বাংলা বাইবেল

কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্ক্ষী প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন।

Cross references

গীতসংহিতা 22:26

নম্রগণ ভোজন করিয়া তৃপ্ত হইবে, সদাপ্রভুর অন্বেষীরা তাঁহার প্রশংসা করিবে; তোমাদের অন্তঃকরণ নিত্যজীবী হউক।

গীতসংহিতা 34:10

যুবসিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে, তাহাদের কোন মঙ্গলের অভাব হয় না।

গীতসংহিতা 34:11

আইস, বৎসগণ, আমার বাক্য শুন, আমি তোমাদিগকে সদাপ্রভুর ভয় শিক্ষা দিই।

গীতসংহিতা 132:15

আমি তাহার ভক্ষ্যে বিপুল আশীর্ব্বাদ করিব, তাহার দরিদ্রগণকে অন্নদানে তৃপ্ত করিব।

গীতসংহিতা 146:7

তিনি উপদ্রুতদের পক্ষে ন্যায়বিচার করেন, তিনি ক্ষুধিতদিগকে খাদ্য দান করেন; সদাপ্রভু বন্দিদিগকে মুক্ত করেন।

যিশাইয় 55:1

অহো, তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইস; যাহার রৌপ্য নাই, আইসুক; তোমরা আইস, খাদ্য ক্রয় কর, ভোজন কর; হাঁ, আইস, বিনা রৌপ্যে খাদ্য, বিনা মূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় কর।

যিরমিয় 31:14

আর আমি পুষ্টিকর দ্রব্য দ্বারা যাজকদের প্রাণ আপ্যায়িত করিব, এবং আমার মঙ্গলদান দ্বারা আমার প্রজাগণ তৃপ্ত হইবে, ইহা সদাপ্রভু কহেন।

যিরমিয় 31:25

কারণ আমি আপ্যায়িত করিয়াছি ক্লান্ত প্রাণকে, এবং প্রত্যেক অবসন্ন প্রাণকে তৃপ্ত করিয়াছি।

মথি 5:6

ধন্য যাহারা ধার্ম্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে।

লূক 1:53

তিনি ক্ষুধার্ত্তদিগকে উত্তম উত্তম দ্রব্যে পূর্ণ করিয়াছেন, এবং ধনবান্‌দিগকে রিক্তহস্তে বিদায় করিয়াছেন।

প্রকাশিত বাক্য 7:16

“ইহারা আর কখনও ক্ষুধিত হইবে না, আর কখনও তৃষ্ণার্ত্তও হইবে না, এবং ইহাদিগেতে রৌদ্র বা কোন উত্তাপ লাগিবে না;

Interlinear

Choose Theme