Home Bibles গীতসংহিতা 102:13 · বাংলা বাইবেল
গীতসংহিতা 102:13 · বাংলা বাইবেল

তুমি উঠিবে, সিয়োনের প্রতি করুণা করিবে; কারণ এখন তাহার প্রতি কৃপা করিবার সময়, কারণ নিরূপিত কাল উপস্থিত হইল।

Cross references

যাত্রাপুস্তক 3:15

ঈশ্বর মোশিকে আরও কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানদিগকে এই কথা বলিও, যিহোবা [সদাপ্রভু], তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইস্‌হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন; আমার এই নাম অনন্তকালস্থায়ী, এবং এতদ্দ্বারা আমি পুরুষে পুরুষে স্মরণীয়।

এজরা 1:1

পারস্য-রাজ কোরসের প্রথম বৎসরে যিরমিয় দ্বারা কথিত সদাপ্রভুর বাক্যসিদ্ধির নিমিত্ত সদাপ্রভু পারস্য-রাজ কোরসের মনে প্রবৃত্তি দিলেন, তাই তিনি আপনার রাজ্যের সর্ব্বত্র ঘোষণা দ্বারা এবং লিখিত বিজ্ঞাপন দ্বারা এই আজ্ঞা প্রচার করিলেন, পারস্য-রাজ কোরস এই কথা কহেন,

গীতসংহিতা 7:6

হে সদাপ্রভু, ক্রোধভরে উত্থান কর, আমার বৈরীদের কোপের প্রতিকূলে উঠ, আমার পক্ষে জাগ্রৎ হও; তুমি বিচারের আজ্ঞা দিয়াছ।

গীতসংহিতা 44:26

আমাদের সাহায্যের নিমিত্ত উঠ, নিজ দয়ার অনুরোধে আমাদিগকে মুক্ত কর।

গীতসংহিতা 51:18

তুমি আপন অনুগ্রহে সিয়োনের মঙ্গল কর, তুমি যিরূশালেমের প্রাচীর নির্ম্মাণ কর।

গীতসংহিতা 69:35

কেননা ঈশ্বর সিয়োনের পরিত্রাণ করিবেন, ও যিহূদার নগর সকল গাঁথিবেন; লোকে সেখানে বাস করিবে, ও অধিকার পাইবে।

গীতসংহিতা 75:2

‘‘আমি যখন নিরূপিত সময় উপস্থিত করিব, তখন আমিই ন্যায্য বিচার করিব।

গীতসংহিতা 90:2

পর্ব্বতগণের জন্ম হইবার পূর্ব্বে, তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্ব্বে, এমন কি, অনাদিকাল হইতে অনন্তকাল তুমিই ঈশ্বর।

গীতসংহিতা 92:9

কেননা, দেখ, তোমার শত্রুগণ, হে সদাপ্রভু, দেখ, তোমার শত্রুগণ বিনষ্ট হইবে; অধর্ম্মাচারীরা সকলে ছিন্নভিন্ন হইবে।

গীতসংহিতা 135:13

হে সদাপ্রভু, তোমার নাম অনন্তকালস্থায়ী, হে সদাপ্রভু, তোমার স্মরণ পুরুষানুক্রমে স্থায়ী।

যিশাইয় 14:32

আর এই জাতির দূতগণকে কি উত্তর দেওয়া যাইবে? সদাপ্রভু সিয়োনের ভিত্তিমূল স্থাপন করিয়াছেন; এবং তাঁহার দুঃখী প্রজাগণ তাহার মধ্যে আশ্রয় লইবে।

যিশাইয় 40:2

যিরূশালেমকে চিত্ততোষক কথা বল; আর তাহার নিকটে ইহা প্রচার কর যে, তাহার সৈন্যবৃত্তি সমাপ্ত হইয়াছে, তাহার অপরাধের ক্ষমা হইয়াছে; তাহার যত পাপ, তাহার দ্বিগুণ [ফল] সে সদাপ্রভুর হস্ত হইতে পাইয়াছে।

যিশাইয় 60:1

উঠ, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল।

যিশাইয় 60:10

আর বিজাতি-সন্তানেরা তোমার প্রাচীর গাঁথিবে, তাহাদের রাজগণ তোমার পরিচর্য্যা করিবে; কেননা আমি কোপভরে তোমাকে প্রহার করিয়াছি, কিন্তু অনুগ্রহে তোমার প্রতি করুণা করিলাম।

যিরমিয় 31:10

হে জাতি সকল, তোমরা সদাপ্রভুর বাক্য শুন, এবং দূরস্থ উপকূল সমূহে তাহা প্রচার কর; আর বল, যিনি ইস্রায়েলকে ছড়াইয়াছেন, তিনিই তাহাকে সংগ্রহ করিবেন, আর রক্ষক যেমন নিজ পালকে রক্ষা করে, তেমনি রক্ষা করিবেন।

যিরমিয় 31:23

বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, আমি যখন এই লোকদের বন্দি-দশা ফিরাইব, তখন তাহারা যিহূদা দেশে ও তথাকার সকল নগরে পুনর্ব্বার এই কথা বলিবে, ‘হে ধর্ম্মনিবাস, হে পবিত্র-পর্ব্বত, সদাপ্রভু তোমাকে আশীর্ব্বাদ করুন।’

দানিয়েল 9:2

তাঁহার প্রথম বৎসরে, তাঁহার রাজত্বের প্রথম বৎসরে, আমি দানিয়েল গ্রন্থাবলি দ্বারা বৎসরের সংখ্যা বুঝিলাম, অর্থাৎ যিরূশালেমের উৎসন্ন-দশা সমাপনে সত্তর বৎসর লাগিবে, সদাপ্রভুর এই যে বাক্য যিরমিয় ভাববাদীর নিকটে উপস্থিত হইয়াছিল, তাহা বুঝিলাম।

দানিয়েল 12:9

তিনি কহিলেন, হে দানিয়েল, তুমি প্রস্থান কর, কেননা শেষকাল পর্য্যন্ত এই বাক্য সকল রুদ্ধ ও মুদ্রাঙ্কিত থাকিবে।

দানিয়েল 12:12

ধন্য সেই, যে ধৈর্য্য ধরিয়া সেই এক সহস্র তিন শত পঁয়ত্রিশ দিন পর্য্যন্ত থাকিবে।

জখরিয় 1:12

তখন সদাপ্রভুর দূত কহিলেন, হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি এই সত্তর বৎসর যাহাদের উপরে ক্রোধাবিষ্ট রহিয়াছ, সেই যিরূশালেমের প্রতি, ও যিহূদার নগর সকলের প্রতি করুণা করিতে কতকাল বিলম্ব করিবে?

জখরিয় 2:10

সিয়োন-কন্যে, আনন্দগান কর, আহ্লাদ কর, কেননা দেখ, আমি আসিতেছি, আর আমি তোমার মধ্যে বাস করিব, ইহা সদাপ্রভু বলেন।

প্রেরিতদের কার্য 1:7

তিনি তাঁহাদিগকে বলিলেন, যে সকল সময় কি কাল পিতা নিজ কর্ত্তৃত্বের অধীন রাখিয়াছেন, তাহা তোমাদের জানিবার বিষয় নয়।

গালাতীয় 4:4

কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন; তিনি স্ত্রীজাত, ব্যবস্থার অধীনে জাত হইলেন,

২ পিতর 3:8

কিন্তু প্রিয়তমেরা, তোমরা এই কথা ভুলিও না যে, প্রভুর কাছে এক দিন সহস্র বৎসরের সমান, এবং সহস্র বৎসর এক দিনের সমান।

২ পিতর 3:12

ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেইরূপ হওয়া চাই, যে দিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে, এবং মূলবস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে।

প্রকাশিত বাক্য 11:15

পরে সপ্তম দূত তূরী বাজাইলেন, তখন স্বর্গে উচ্চ রবে এইরূপ বাণী হইল, ‘জগতের রাজ্য আমাদের প্রভুর ও তাঁহার খ্রীষ্টের হইল, এবং তিনি যুগপর্য্যায়ের যুগে যুগে রাজত্ব করিবেন।’

Interlinear

Choose Theme