Home Bibles ☰ Books যিরমিয় 31:23 · বাংলা বাইবেল
যিরমিয় 31:23 · বাংলা বাইবেল

বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, আমি যখন এই লোকদের বন্দি-দশা ফিরাইব, তখন তাহারা যিহূদা দেশে ও তথাকার সকল নগরে পুনর্ব্বার এই কথা বলিবে, ‘হে ধর্ম্মনিবাস, হে পবিত্র-পর্ব্বত, সদাপ্রভু তোমাকে আশীর্ব্বাদ করুন।’

Cross references

রূথ 2:4

আর দেখ, বোয়স বৈৎলেহম হইতে আসিয়া ছেদকদিগকে কহিলেন, সদাপ্রভু তোমাদের সহবর্ত্তী হউন। তাহারা উত্তর করিল, সদাপ্রভু আপনাকে আশীর্ব্বাদ করুন।

গীতসংহিতা 28:9

তোমার প্রজাদিগকে ত্রাণ কর, নিজ অধিকারকে আশীর্ব্বাদ কর; তাহাদিগকে পালন কর, চিরকাল বহন কর।

গীতসংহিতা 48:1

সদাপ্রভু মহান্‌ ও অতীব কীর্ত্তনীয়, আমাদের ঈশ্বরের নগরে, তাঁহার পবিত্র পর্ব্বতে।

গীতসংহিতা 87:1

তাঁহার ভিত্তিমূল পবিত্র পর্ব্বত-শ্রেণীতে অবস্থিত।

গীতসংহিতা 122:5

কেননা সেই স্থানে বিচারার্থক সিংহাসন সকল, দায়ূদ-কুলের সিংহাসন সকল স্থাপিত।

গীতসংহিতা 128:5

সদাপ্রভু সিয়োন হইতে তোমাকে আশীর্ব্বাদ করুন, যেন তুমি যাবজ্জীবন যিরূশালেমের মঙ্গল দেখিতে পাও,

গীতসংহিতা 129:8

আর পথিকেরা বলে না, সদাপ্রভুর আশীর্ব্বাদ তোমাদের প্রতি বর্ত্তুক, আমরা সদাপ্রভুর নামে তোমাদিগকে আশীর্ব্বাদ করি।

গীতসংহিতা 134:3

সদাপ্রভু সিয়োন হইতে তোমাকে আশীর্ব্বাদ করুন, তিনি আকাশ ও পৃথিবীর নির্ম্মাণকর্ত্তা।

যিশাইয় 1:21

সতী নগরী কেমন বেশ্যা হইয়াছে। সে ত ন্যায়বিচারে পূর্ণা ছিল। ধার্ম্মিকতা তাহাতে বাস করিত, কিন্তু এখন হত্যাকারী লোকেরা থাকে।

যিশাইয় 1:26

আর পূর্ব্বে যেমন ছিল, তেমনি পুনর্ব্বার তোমাকে বিচারকর্ত্তৃগণ দিব; প্রথমে যেমন ছিল, তেমনি মন্ত্রিগণ দিব; তৎপরে তুমি ‘ধার্ম্মিকতার পুরী, সতী নগরী’ নামে আখ্যাত হইবে।

যিশাইয় 11:9

সে সকল আমার পবিত্র পর্ব্বতের কোন স্থানে হিংসা কিম্বা বিনাশ করিবে না; কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভু-বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে।

যিশাইয় 32:16

তখন সেই প্রান্তরে ন্যায়বিচার বাস করিবে, সেই ফলশালী ক্ষেত্রে ধার্ম্মিকতা বসতি করিবে।

যিশাইয় 33:5

সদাপ্রভু উন্নত; তিনি ত ঊর্দ্ধলোকে বাস করেন, তিনি সিয়োনকে ন্যায়বিচারে ও ধার্ম্মিকতায় পূর্ণ করিয়াছেন।

Interlinear

Choose Theme