Home Bibles গীতসংহিতা 101 · বাংলা বাইবেল ||

গীতসংহিতা

Chapter 101

বাংলা বাইবেল
1আমি দয়া ও শাসনের বিষয় গাহিব; হে সদাপ্রভু, তোমারই প্রশংসা গান করিব। 2আমি বিবেচনাপূর্ব্বক সিদ্ধপথে গমন করিব; তুমি কবে আমার নিকটে আসিবে? আমার গৃহমধ্যে আমি হৃদয়ের সিদ্ধতায় চলিব। 3আমি কোন জঘন্য পদার্থ চক্ষের সম্মুখে রাখিব না, আমি বিপথগামীদের ক্রিয়া ঘৃণা করি, তাহা আমাতে লিপ্ত হইবে না। 4কুটিল অন্তঃকরণ আমা হইতে দূরে যাইবে; দুষ্টতার সহিত আমার পরিচয় হইবে না। 5যে জন গোপনে প্রতিবাসীর পরীবাদ করে, তাহাকে আমি উচ্ছেদ করিব; যাহার সাহঙ্কার দৃষ্টি ও গর্ব্বিত হৃদয়, তাহাকে সহ্য করিব না। 6দেশের বিশ্বস্ত লোকদের প্রতি আমার দৃষ্টি থাকিবে; তাহারা আমার সহিত বাস করিবে; যে সিদ্ধ পথে চলে, সেই আমার পরিচারক হইবে; 7প্রতারণাকারী আমার গৃহমধ্যে বাস করিবে না; মিথ্যাবাদী আমার চক্ষুর্গোচরে স্থির থাকিবে না। 8প্রতি প্রভাতে আমি দেশস্থ সকল দুষ্টকে বিনষ্ট করিব; যেন সমস্ত অধর্ম্মাচারীকে সদাপ্রভুর নগর হইতে উচ্ছিন্ন করি।

Choose Theme