Home Bibles হিতোপদেশ 7:16 · বাংলা বাইবেল
হিতোপদেশ 7:16 · বাংলা বাইবেল

আমি খাটে বুটাদার চাদর পাড়িয়াছি, মিস্রীয় সূত্রের চিত্রবিচিত্র বস্ত্র পাড়িয়াছি।

Cross references

১ রাজাবলি 10:28

আর শলোমনের অশ্ব সকল মিসর হইতে আনা হইত; রাজার বণিকেরা দল হিসাবে মূল্য দিয়া পালে পালে অশ্ব পাইত।

হিতোপদেশ 31:22

তিনি আপনার জন্য বুটাদার চাদর নির্ম্মাণ করেন, তাঁহার পরিচ্ছদ শুভ্র মসীনা-বস্ত্রও বেগুনে বস্ত্র।

পরমগীত 1:16

হে আমার প্রিয়! দেখ, তুমি সুন্দর, হাঁ, তুমি মনোহর, আর আমাদের শয্যা হরিদ্বর্ণ।

পরমগীত 3:7

দেখ, উহা শলোমনের শিবিকা, উহার চারিদিকে যষ্টি জন বীর আছেন, উহারা ইস্রায়েলের বীরগণের মধ্যবর্ত্তী।

যিশাইয় 19:9

আর যাহারা মসীনার অংশুক প্রস্তুত করে, ও যাহারা শুক্লবস্ত্র বুনে, তাহারা লজ্জিত হইবে।

ইজেকিয়েল 27:7

তোমার পতাকা হইবার জন্য মিসর দেশ হইতে আনীত সূচী-কর্ম্মে চিত্রিত মসীনা-বস্ত্র তোমার পাইল ছিল; ইলীশার উপকূলসমূহ হইতে আনীত নীল ও বেগুনে বস্ত্র তোমার আচ্ছাদন ছিল।

প্রকাশিত বাক্য 2:22

দেখ, আমি তাহাকে শয্যাগত করিব, এবং যাহারা তাহার সহিত ব্যভিচার করে, তাহারা যদি তাহার কার্য্য হইতে মন না ফিরায়, তবে তাহাদিগকে মহাক্লেশে ফেলিয়া দিব;

Interlinear

Choose Theme