Home Bibles হিতোপদেশ 30:23 · বাংলা বাইবেল
হিতোপদেশ 30:23 · বাংলা বাইবেল

ঘৃণিতা স্ত্রীর ভার, যখন সে পত্নী-পদ প্রাপ্ত হয়, আর দাসীর ভার, যখন সে আপন কর্ত্রীর স্থান প্রাপ্ত হয়।

Cross references

হিতোপদেশ 12:4

গুণবতী স্ত্রী স্বামীর মুকুটস্বরূপ, কিন্তু লজ্জাদায়িনী তাহার সকল অস্থির পচন স্বরূপ।

হিতোপদেশ 19:13

হীনবুদ্ধি পুত্র পিতার বিষাদজনক, আর স্ত্রীর বিবাদ অবিরত বিন্দুপাতের তুল্য।

হিতোপদেশ 21:9

বরং ছাদের কোণে বাস করা ভাল, তবু বিবাদিনী স্ত্রীর সহিত প্রশস্ত বাটীতে বাস করা ভাল নয়।

হিতোপদেশ 21:19

বরং নির্জ্জন ভূমিতে বাস করা ভাল, তবু বিবাদিনী ও কোপনা স্ত্রীর সঙ্গে বাস করা ভাল নয়।

হিতোপদেশ 27:15

ভারী বৃষ্টির দিনে অবিরত বিন্দুপাত, আর বিবাদিনী স্ত্রী, এ উভয়ই সমান।

হিতোপদেশ 29:21

যে দাসকে বাল্যাবধি কোমলভাবে প্রতি পালন করে, শেষে সেই দাস তাহার পুত্র হইয়া উঠে

Interlinear

Choose Theme