Home Bibles হিতোপদেশ 28:19 · বাংলা বাইবেল
হিতোপদেশ 28:19 · বাংলা বাইবেল

যে আপন জমি চাষ করে, সে যথেষ্ট আহার পায়; কিন্তু যে অসার লোকদের পিছনে পিছনে দৌড়ে, তাহার ঢের অকুলান হয়।

Cross references

বিচারকগণ 9:4

আর তাহারা বাল্‌-বরীতের মন্দির হইতে তাহাকে সত্তর [থান] রৌপ্য দিল; তাহাতে অবীমেলক অসার ও চপলমতি লোকদিগকে ঐ রৌপ্য বেতন দিলে তাহারা তাহার অনুগামী হইল।

হিতোপদেশ 12:11

যে আপন জমি চাষ করে, সে যথেষ্ট আহার পায়; কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়ে, সে বুদ্ধিবিহীন।

হিতোপদেশ 13:20

জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে; কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে।

হিতোপদেশ 14:4

গোরু না থাকিলে যাবপাত্র পরিষ্কার থাকে; কিন্তু বলদের বলে ধনের বাহুল্য হয়।

হিতোপদেশ 23:20

মদ্যপায়ীদের সঙ্গী হইও না, পেটুক মাংসভোজীদের সঙ্গী হইও না;

হিতোপদেশ 24:34

তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্যদশা ঢালীর ন্যায় আসিবে।

হিতোপদেশ 27:23

তুমি আপন মেষপালের অবস্থা জানিয়া লও, আপন পশুপালে মনোযোগ কর;

লূক 15:12

তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিতঃ, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে, তাহা আমাকে দেও। তাহাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন।

Interlinear

Choose Theme