Home Bibles লূক 15:12 · বাংলা বাইবেল
লূক 15:12 · বাংলা বাইবেল

তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিতঃ, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে, তাহা আমাকে দেও। তাহাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন।

Cross references

দ্বিতীয় বিবরণ 21:16

তবে আপন পুত্রদিগকে সর্ব্বস্বের অধিকার দিবার সময়ে অপ্রিয়াজাত জ্যৈষ্ঠ পুত্র থাকিতে সে প্রিয়াজাত পুত্রকে জ্যৈষ্ঠাধিকার দিতে পারিবে না।

গীতসংহিতা 16:5

সদাপ্রভু আমার দায়াংশ ও আমার পানপাত্র; তুমিই আমার অধিকার স্থায়ী করিতেছ।

গীতসংহিতা 17:14

সদাপ্রভু, তোমার হস্ত দ্বারা মনুষ্যদের হইতে, সাংসারিক মনুষ্যদের হইতে, আমাকে বাঁচাও, তাহাদের দায়াংশ এই জীবনে; তুমি নিজ ধনে তাহাদের উদর পূর্ণ করিতেছ; তাহারা সন্তানে তৃপ্ত হয়, আপন আপন শিশুদের নিমিত্ত আপনাদের অবশিষ্ট সম্পত্তি রাখিয়া যায়।

মার্ক 12:44

কেননা অন্য সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু রাখিয়াছে, কিন্তু এ নিজ অনাটন হইতে, যাহা কিছু ছিল, সমস্ত জীবনোপায় রাখিল।

লূক 15:30

কিন্তু তোমার এই যে পুত্র বেশ্যাদের সঙ্গে তোমার ধন খাইয়া ফেলিয়াছে, সে যখন আসিল, তাহারই জন্য হৃষ্টপুষ্ট বাছুরটী মারিলে।

Interlinear

Choose Theme