Home Bibles হিতোপদেশ 25:19 · বাংলা বাইবেল
হিতোপদেশ 25:19 · বাংলা বাইবেল

সঙ্কটের সময়ে বিশ্বাসঘাতকের উপর ভরসা ভগ্ন দন্ত ও বিকল চরণের তুল্য।

Cross references

২ ইতিহাস 28:20

আর অশূর-রাজ তিল্‌গৎ-পিল্‌নেষর তাঁহার নিকটে আসিলেন বটে, কিন্তু তাঁহার বলবৃদ্ধি না করিয়া তাঁহাকে ক্লেশ দিলেন।

২ ইতিহাস 28:21

বস্তুতঃ আহস সদাপ্রভুর গৃহের, রাজবাটীর ও অধ্যক্ষদের কতক ধন লইয়া অশূর-রাজকে দিলেও তাঁহার কিছু সাহায্য হইল না।

ইয়োব 6:14

শীর্ণ লোকের প্রতি বন্ধুর দয়া করা কর্ত্তব্য, পাছে সে সর্ব্বশক্তিমানের ভয় ত্যাগ করে।

ইয়োব 6:15

আমার ভ্রাতৃগণ স্রোতের ন্যায় বিশ্বাসঘাতক, তাহারা স্রোতমার্গস্থ প্রণালীর ন্যায় চঞ্চল।

ইয়োব 6:20

তাহারা প্রত্যাশা করাতে লজ্জিত হইল, সেখানে আসিলে তাহারা হতাশ হইল।

যিশাইয় 30:1

সদাপ্রভু কহেন, ধিক্‌ সেই বিদ্রোহী সন্তানগণকে, যাহারা মন্ত্রণা সাধন করে, কিন্তু আমা হইতে নয়, এবং সন্ধি করে, কিন্তু আমার আত্মার আবেশে নয়, উদ্দেশ্য এই, যেন পাপের উপরে পাপ করিতে পারে।

যিশাইয় 30:3

এই জন্য ফরৌণের পরাক্রম তোমাদের লজ্জাস্বরূপ হইবে, এবং মিসরের ছায়াতে আশ্রয় লওয়া তোমাদের অপমানস্বরূপ হইবে।

যিশাইয় 30:7

কারণ মিসরের সাহায্য অসার ও মিথ্যা; এই নিমিত্ত আমি সেই জাতির এই নাম রাখিলাম, ‘রহব [গর্ব্বী], যে বসিয়া থাকে।’

যিশাইয় 36:6

দেখ, তুমি ঐ থেৎলা নলরূপ যষ্টির, অর্থাৎ মিসরের উপরে নির্ভর করিতেছ; কিন্তু যে কেহ তাহার উপরে নির্ভর করে, সে তাহার হস্তে ফুটিয়া তাহা বিদ্ধ করে; যত লোক মিসর-রাজ ফরৌণের উপরে নির্ভর করে, সেই সকলের পক্ষে সে তদ্রূপ।

ইজেকিয়েল 29:6

তাহাতে মিসর-নিবাসী সকলে জানিবে যে, আমিই সদাপ্রভু, যেহেতু তাহারা ইস্রায়েল-কুলের পক্ষে নলের যষ্টি হইয়াছিল।

২ তীমথিয় 4:16

আমার প্রথম বার আত্মপক্ষসমর্থন কালে কেহ আমার পক্ষে উপস্থিত হইল না; সকলে আমাকে পরিত্যাগ করিল; ইহা তাহাদের প্রতি গণিত না হউক।

Interlinear

Choose Theme