নিম্নলিখিত হিতোপদেশগুলিও শলোমনের; যিহূদা-রাজ হিষ্কিয়ের লোকেরা এগুলি লিখিয়া লন।
Cross references
তিনি তিন সহস্র প্রবাদ বাক্য বলিতেন, ও তাঁহার এক সহস্র পাঁচটী গীত ছিল।
শলোমনের হিতোপদেশ; তিনি দায়ূদের পুত্র, ইস্রায়েল-রাজ।
জ্ঞানবান পুত্র পিতার আনন্দজনক, কিন্তু হীনবুদ্ধি পুত্র মাতার খেদজনক।
শেষ কথা, উপদেশক জ্ঞানবান ছিলেন; তাই তিনি লোকদিগকে জ্ঞান শিক্ষা দিতেন, এবং মনোনিবেশ ও বিবেচনা করিতেন, অনেক প্রবাদ বিন্যাস করিতেন।
আমোসের পুত্র যিশাইয়ের দর্শন; যাহা তিনি যিহূদা-রাজ ঊষিয়, যোথম, আহস, ও হিষ্কিয়ের সময়ে যিহূদার ও যিরূশালেমের বিষয়ে দেখিতে পান।
পরে হিল্কিয়ের পুত্র রাজবাটীর অধ্যক্ষ ইলিয়াকীম, শিব্ন লেখক ও আসফের পুত্র ইতিহাস-রচক যোয়াহ আপন আপন বস্ত্র ছিঁড়িয়া হিষ্কিয়ের নিকটে আসিয়া রব্শাকির কথা জ্ঞাত করিলেন।
আর রাজবাটীর অধ্যক্ষ ইলীয়াকীমকে ও শিব্ন লেখককে এবং যাজকদের প্রাচীনবর্গকে চট পরিধান করাইয়া আমোসের পুত্র যিশাইয় ভাববাদীর নিকটে পাঠাইয়া দিলেন।
যিহূদা-রাজ উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে, এবং যোয়াশের পুত্র ইস্রায়েল-রাজ যারবিয়ামের সময়ে সদাপ্রভুর এই বাক্য বেরির পুত্র হোশেয়ের নিকটে উপস্থিত হইল।
যিহূদা-রাজ যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে সদাপ্রভুর এই বাক্য মোরেষ্টীয় মীখার কাছে উপস্থিত হইল; তিনি শমরিয়া ও যিরূশালেমের বিষয় এই দর্শন পাইলেন।