Home Bibles হিতোপদেশ 24:7 · বাংলা বাইবেল
হিতোপদেশ 24:7 · বাংলা বাইবেল

মূর্খের জন্য প্রজ্ঞা অতি উচ্চ; সে নগর-দ্বারে মুখ খুলে না।

Cross references

ইয়োব 5:4

তাহার সন্তানগণ নিস্তার হইতে দূরীকৃত, তাহারা নগরদ্বারে বিমর্দ্দিত হয়, উদ্ধারকারী কেহ নাই।

ইয়োব 29:7

আমি নগরের দিকে গিয়া পুরদ্বারে উঠিতাম, চকে আমার আসন প্রস্তুত করিতাম,

ইয়োব 31:21

নগরদ্বারে নিজ সহায়কে দেখিতে পাওয়াতে, যদি পিতৃহীনের বিপরীতে হাত তুলিয়া থাকি;

গীতসংহিতা 10:5

তাহার পথ সর্ব্বদা দৃঢ়; তোমার শাসনকলাপ ঊর্দ্ধ, তাহার দৃষ্টির বহির্ভূত; সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে।

গীতসংহিতা 92:5

সদাপ্রভু, তোমার কার্য্য সকল কেমন মহৎ। তোমার সঙ্কল্প সকল অতি গভীর।

হিতোপদেশ 14:6

নিন্দক প্রজ্ঞার অন্বেষণ করে, আর তাহা পায় না; কিন্তু বুদ্ধিমানের পক্ষে জ্ঞান সুলভ।

হিতোপদেশ 15:24

বুদ্ধিমানের জন্য জীবনের পথ ঊর্দ্ধগামী, যেন সে অধঃস্থিত পাতাল হইতে সরিয়া যায়।

হিতোপদেশ 17:24

বুদ্ধিমানের সম্মুখেই প্রজ্ঞা থাকে; কিন্তু হীনবুদ্ধির দৃষ্টি পৃথিবীর অন্তে যায়।

হিতোপদেশ 22:22

দীনহীন বলিয়া দীনহীন লোকের দ্রব্য হরণ করিও না, দুঃখীকে পুরদ্বারে চূর্ণ করিও না।

হিতোপদেশ 28:5

দুরাচারেরা বিচার বুঝে না, কিন্তু সদাপ্রভুর অন্বেষীরা সকলই বুঝে।

হিতোপদেশ 31:8

তুমি বোবাদিগের জন্য তোমার মুখ খোল, অনাথ সকলের জন্য খোল।

হিতোপদেশ 31:23

তাঁহার স্বামী নগর-দ্বারে প্রসিদ্ধ হন, যখন দেশের প্রাচীনবর্গের সহিত বসেন।

যিশাইয় 29:21

তাহারা ত বাক্‌কৌশলে মানুষকে দোষী করে, নগর-দ্বারে দোষবক্তার জন্য ফাঁদ পাতে, অকারণে ধার্ম্মিকের প্রতি অন্যায় করে।

আমোস 5:10

যে নগর-দ্বারে অনুযোগ করে, লোকে তাহাকে দ্বেষ করে, এবং তাহারা সিদ্ধবাদীকে ঘৃণা করে।

আমোস 5:12

কেননা আমি জানি, তোমাদের অধর্ম্ম বহুবিধ, তোমাদের পাপ কঠোর; তোমরা ধার্ম্মিককে ক্লেশ দিতেছ, উৎকোচ গ্রহণ করিতেছ, এবং নগর-দ্বারে দরিদ্র লোকদের প্রতি অন্যায় করিতেছ।

আমোস 5:15

মন্দকে ঘৃণা কর ও উত্তমকে ভালবাস, এবং নগর-দ্বারে ন্যায়বিচার স্থাপন কর; হয় ত বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু যোষেফের অবশিষ্টাংশের প্রতি কৃপা করিবেন।

১ করিন্থীয় 2:14

কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা; আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিক ভাবে বিচারিত হয়।

Interlinear

Choose Theme