Home Bibles ☰ Books হিতোপদেশ 20:28 · বাংলা বাইবেল
হিতোপদেশ 20:28 · বাংলা বাইবেল

দয়া ও সত্য রাজাকে রক্ষা করে; তিনি দয়ায় আপন সিংহাসন স্থির রাখেন।

Cross references

গীতসংহিতা 21:7

কারণ রাজা সদাপ্রভুতে নির্ভর করেন, পরাৎপরের দয়াতে তিনি বিচলিত হইবেন না।

গীতসংহিতা 26:1

সদাপ্রভু, আমার বিচার কর, কারণ আমি নিজ সিদ্ধতায় চলিয়াছি, আর আমি সদাপ্রভুর শরণ লইয়াছি, চঞ্চল হইব না।

গীতসংহিতা 61:7

তিনি চিরকাল ঈশ্বরের সাক্ষাতে বসতি করিবেন; দয়া ও সত্যকে তাঁহার রক্ষার্থে নিযুক্ত কর।

গীতসংহিতা 101:1

আমি দয়া ও শাসনের বিষয় গাহিব; হে সদাপ্রভু, তোমারই প্রশংসা গান করিব।

হিতোপদেশ 3:3

দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক; তুমি তদুভয় তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখ, তোমার হৃদয়-ফলকে লিখিয়া রাখ।

হিতোপদেশ 16:6

দয়া ও সত্যে অপরাধের প্রায়শ্চিত্ত হয়, আর সদাপ্রভুর ভয়ে মনুষ্য মন্দ হইতে সরিয়া যায়।

হিতোপদেশ 16:12

দুষ্ট আচরণ রাজাদের ঘৃণাস্পদ; কারণ ধার্ম্মিকতায় সিংহাসন স্থির থাকে।

হিতোপদেশ 29:14

যে রাজা সত্যভাবে দীনহীনদের বিচার করেন, তাঁহার সিংহাসন নিত্য স্থির থাকিবে।

যিশাইয় 16:5

আর দয়াতে এক সিংহাসন স্থাপিত হইবে, এক জন সত্যের প্রভাবে দায়ূদের তাম্বুতে সেই আসনে বসিবেন; তিনি বিচারকর্ত্তা, বিচারে যত্নবান ও ধার্ম্মিকতা-সাধনে সত্বর হইবেন।

দানিয়েল 4:24

হে রাজন্‌, ইহার তাৎপর্য্য এই; আর আমার প্রভু মহারাজের উপরে যাহা আসিয়াছে, তাহা পরাৎপরেরই নিরূপণ।

Interlinear

Choose Theme